• Home
  • দেশ
  • “২০ বছর অপেক্ষা করেছিলাম” বিস্ফোরক দাবি ফারুক আব্দুল্লাহের হামলাকারীর

“২০ বছর অপেক্ষা করেছিলাম” বিস্ফোরক দাবি ফারুক আব্দুল্লাহের হামলাকারীর

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহের উপর এক বিয়েবাড়িতে হামলা। তবে তিনি শুধু একা নন, হামলা চালানো হয়েছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী ও বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহের পরামর্শদাতা নাসির আসলাম ওয়ানির উপরও। অল্পের জোড়ে রক্ষা পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সামান্য চোট পান উপমুখ্যমন্ত্রী। হামলাকারীকে পুলিশের তরফ থেকে গ্রেফতার পর্যন্ত করা হয়। 

তবে হামলাকারী কমল সিং জম্মোয়াল পুলিশকে জানিয়েছেন যে তিনি ২০ বছর অপেক্ষা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলা করার জন্য। পুলিশের বক্তব্য, অভিযুক্ত ব্যক্তিগত কারণে হামলার কথা স্বীকার করলেও, সেই কারণটি তিনি তুলে ধরেননি। যদিও এই নেপথ্যে আর অন্যকিছু রয়েছে কিনা, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এক পুলিশ আধিকারীক জানিয়েছেন যে যেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা কমলের নিজের এবং কারন সম্পর্কে জানতে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। 

সংবাদমাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে যে হামলাকারী কমল সিং জম্মোয়াল নিজেকে দাবি করেছেন জাগরণ মঞ্চ নামে একটি সংগঠনের চেয়ারম্যান হিসেবে। তাঁর পরিবারের পেট চলে জম্মুতে তিনটি দোকান ভাড়া দেওয়ার আয় থেকে। এবার দেখার বিষয় যে কি তথ্য বেরিয়ে আসে তদন্ত করে। বিস্ফোরক কিছু উঠে আসে কিনা, সেটাই এখন দেখার।

Releated Posts

পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র আবু ধাবি, কটাক্ষ রাহুলের

নিজের এক্স হ্যান্ডেল থেকে সোনিয়া পুত্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই এমন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

পুনঃপরীক্ষার আগে ফের মৃত্যু এক নিট পরীক্ষার্থীর

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। শুক্রবার বিকেলে এক ছাত্রীর মৃত্যু হয় গণেশনগরে এক বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

ঘরে ফেরা ইউসুফের

আকাশের মত রং পাল্টাচ্ছে রাজনীতির খবর। আসা করি খবরটা সত্যি হবে যে কেকেআরের এক্স ব্যাটারের হাতের ব্যাট আবার…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top