দেবজিৎ মুখার্জি, হুগলি: হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তিনি একাধিক প্রকল্পের সূচনা করেন। এখানেই শেষ নয়, দেশের কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে গেল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির নতুন কিস্তির টাকা। এই প্রকল্প উদ্বোধন ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।
শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে একটি সভার আয়োজন করা হয় পদ্ম শিবিরের তরফ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা শুনতে এদিন রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকরা এসে উপস্থিত হন। বলা ভালো, এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল একেবারে দেখার মতো। সকলের উন্মাদনাও ছিল আলাদা মাত্রার। অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন নানা কেন্দ্রীয় প্রকল্পের।
একনজরে প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলি উদ্বোধন ও শিলান্যাস করেন
কৃষি ও গ্রামীণের শক্তিশালী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশন এবং প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনার মতো নানা প্রকল্পের এগিয়ে নিয়ে যাওয়ার কথা তুলে ধরেন
দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জে আধুনিক ও বিশাল ক্ষমতাসম্পন্ন মৎস্য বন্দরের উদ্বোধন
বীরভূমের সাঁইথিয়ায় নতুন তৈরি আধুনিক মৎস্য বাজার
নদীয়ার হরিঘাটায় ছাগল প্রতিপালনের জন্য অত্যন্ত আধুনিক ল্যাবরেটরি ও সিমেন ব্যাঙ্কের উদ্বোধন
রেল পরিকাঠামো উন্নয়নের জন্য হাওড়ায় ৩০০ বেডের আধুনিক রেলওয়ে ডিভিশনাল হাসপাতাল উদ্বোধন এবং হাওড়া–রাধামোহনপুর রুটে এক রেল ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রেল পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়ে হাওড়ায় ৩০০ শয্যার আধুনিক রেলওয়ে ডিভিশনাল হাসপাতালের উদ্বোধন, হাওড়া–রাধামোহনপুর রুটে একটি রেল ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ৩এর অধীনে ৪৯টি রাস্তা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, যার দ্বারা তৈরি করা হবে প্রায় ৩১৫ কিলোমিটার নতুন ও উন্নত গ্রামীণ সড়ক
এছাড়া ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির ২৩তম কিস্তি বিতরণ, যাতে দেশের ৯.৪৪ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করেন মোট ১৮ হাজার ৮৮০ কোটি টাকা



By










