• Home
  • জেলার খবর
  • “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার” পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তারকেশ্বরের সভা থেকে এমনটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী বড় করে পালন করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘিরে আরও একাধিক ঘোষণা করেন রাজ্যের বর্তমান সর্বোচ্চ নেতা। 

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে একটি সভার আয়োজন করা হয় পদ্ম শিবিরের তরফ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা শুনতে এদিন রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকরা এসে উপস্থিত হন। বলা ভালো, এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল একেবারে দেখার মতো। সকলের উন্মাদনাও ছিল আলাদা মাত্রার। সভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ঘিরে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী এবং তাঁকে ঘিরে নানা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়, তিনি আরও ঘোষণা করেন, শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির জিরাটের বাড়ি রাজ্য সরকার ক্রয় কর সেখানে স্মৃতিসৌধ এবং লাইব্রেরি তৈরি করবে। এছাড়া কলকাতায় ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদের মূর্তিও প্রতিষ্ঠা করা হবে। প্রসঙ্গত, এদিন একটি তথ্যচিত্রও সভায় দেখানো হয়, যেখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয় পশ্চিমবঙ্গকে ভারতে যুক্ত রাখতে হিন্দু হত্যার ঘটনা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। শুভেন্দু অধিকারী যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি পূরণ করেন কিনা।

Releated Posts

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে পূর্বতন সরকারগুলি”: শুভেন্দু অধিকারী

তিনি বলেন, ”আগের সরকারগুলি পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি…

ByByHafizur Rahaman Jun 20, 2026

সুরুচি সংঘ ক্লাবকে জমি খালি করার নোটিশ এলআইসির

সংস্থার তরফ থেকে নোটিশ পাঠানো হলো নিউ আলিপুরে অবস্থিত সুরুচি সংঘ ক্লাবকে। তাতে বলা হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

সই জাল কাণ্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। এরপর আধিকারিকরা বেরিয়ে যান। অন্যদিকে জিজ্ঞাসাবাদের পর শোভনদেব চট্টোপাধ্যায় জানান,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top