• Home
  • জেলার খবর
  • সুরুচি সংঘ ক্লাবকে জমি খালি করার নোটিশ এলআইসির

সুরুচি সংঘ ক্লাবকে জমি খালি করার নোটিশ এলআইসির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এলআইসির জমি জবরদখলকে ঘিরে বড় পদক্ষেপ। সংস্থার তরফ থেকে নোটিশ পাঠানো হলো নিউ আলিপুরে অবস্থিত সুরুচি সংঘ ক্লাবকে। তাতে বলা হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করে দিতে হবে। এমনিতেই সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে বিশ্বাস ব্রাদার্সদের উপর ওঠা অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, তার ওপর এই নোটিস আরো পরিস্থিতি স্পর্শকাতর করে তুলেছে। 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর থেকে বিশ্বাস ব্রাদার্সদের বিরুদ্ধে জনসম্মুখে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির তরফ থেকে দাবি করা হয়েছে যে সুরুচি সংঘ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রয়েছে তাদের জমি। সংস্থার আধিকারিকরা কয়েকদিন আগে আলিপুর থানার দ্বারস্থও হয়েছেন।

এলআইসির কর্তাদের অভিযোগ, জমিটি চারদিক থেকে ঘিরে বেআইনিভাবে গড়ে তোলা হয়েছে ক্লাবের পরিকাঠামো। এমনকি সেখানকার তিনতলা ভবনে একাধিক বেডরুম সহ নানা সুবিধাও আছে। এলআইসি সূত্র মারফত জানা যায়, অতীতেও বহুবার জমি পুনরুদ্ধারের লক্ষ্যে করা হয়েছিল প্রশাসনিক এবং আইনি পদক্ষেপ। আদালতে গিয়েও ফিরে পাওয়া যায়নি। অবশেষে রাজ্যে পালাবদলের পর তারা নতুন করে পুলিশি হস্তক্ষেপ চেয়ে অভিযোগ দায়ের করে আলিপুর থানায়।

এবার শনিবার আনুষ্ঠানিকভাবে নোটিশ টাঙিয়ে দেওয়া হয় সুরুচি সংঘ ক্লাবের দেওয়ালে। আইনজীবীর মাধ্যমে সেই নোটিশ পাঠানো হয়। তাতে এলআইসির তরফ থেকে স্পষ্ট  জানানো হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে খালি করতে হবে নির্দিষ্ট জমি, নাহলে আদালতের দ্বারস্থ হয়ে আইনি ব্যবস্থার পথে হাঁটা হবে। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার অভিযোগ, বহুদিন ধরে নিউ আলিপুরে তাদের মালিকানাধীন মোট চারটি প্লট জবরদখল করে সেখানে তৈরি করা হয়েছে সুরুচি সংঘের ক্লাব ভবন। যদিও বিশ্বাস ব্রাদার্সের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য মেলেনি। এবার দেখার বিষয় যে জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়। আরো বড় কোনো বিপদে পড়ে কিনা বিশ্বাস ব্রাদার্স, সেটাই এখন একটা বড় প্রশ্ন।

Releated Posts

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে পূর্বতন সরকারগুলি”: শুভেন্দু অধিকারী

তিনি বলেন, ”আগের সরকারগুলি পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি…

ByByHafizur Rahaman Jun 20, 2026

সই জাল কাণ্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। এরপর আধিকারিকরা বেরিয়ে যান। অন্যদিকে জিজ্ঞাসাবাদের পর শোভনদেব চট্টোপাধ্যায় জানান,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“কণ্ঠরোধ করতে পারবে না কোনও পরিকল্পিত হামলা”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, এই ঘটনায় বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। তাঁর হুঁশিয়ারি, তাঁর কণ্ঠরোধ…

ByByHafizur Rahaman Jun 20, 2026

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top