• Home
  • খেলা
  • দেবদত্ত পাদিক্কালকে আসল নায়ক মনে করছেন বিরাট

দেবদত্ত পাদিক্কালকে আসল নায়ক মনে করছেন বিরাট

Image

দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলের দাপট অব্যাহত গতবারের জয়ী দল আরসিবির। শুক্রবার তারা পরাজিত করেছে শুভমান গিলের গুজরাট টাইটান্সকে। ৫ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে বেঙ্গালুরু। ম্যাচের সেরা হন বিরাট কোহলি। তবে তাঁর মতে আসল নায়ক দেবদত্ত পাদিক্কাল। পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরেন। 

বিরাট কোহলি বলেন, “শুরুতেই পরিস্থিতি আমাদের বুঝে নিতে হয়েছিল। আমরা দূরে ছিলাম শুধু একটি জুটি থেকে। পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম আমরা। এই মরশুমে এমনটা দুবার করেছেন পাদিক্কাল। সত্যি বলতে, খুব বিরল এটা। ওর ইনিংসটাই ছিল পরিষ্কার পার্থক্য। খেলায় থাকার চেষ্টা করছিলাম আমি। খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল ওই জুটিটাই।”

প্রসঙ্গত, শুক্রবার ম্যাচটি খেলা হয় আরসিবির ঘরের মাঠ এম চিহ্নস্বামী স্টেডিয়ামে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে গুজরাট। শতরানের ইনিংস আসে সাই সুদর্শনের ব্যাট থেকে। জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার ১ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বেঙ্গালুরু। সর্বোচ্চ ৮১ রান করেন বিরাট কোহলি এবং দেবদত্ত পাদিক্কাল করেন ৫৫। ম্যাচের সেরা হন বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top