দেবজিৎ মুখার্জি: দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে হিংসা ছড়ানোয় যে ২ হাজার ৮৭৩ জনকে সনাক্ত করেছিল দিল্লি পুলিশ, তাঁদের বিরুদ্ধে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কারোর বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ, কারোর বিরুদ্ধে ধর্ষণের, আবার কেউ পক্সো মামলায় অভিযুক্ত। খবর জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়েছে সমগ্র জাতীয় রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, সিজেপি আন্দোলন ঘিরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
দিল্লি পুলিশের বক্তব্য, “বিক্ষোভের সময় হিংসায় জড়িত থাকা মোট ২ হাজার ৮৭৩ জনকে সনাক্ত করা হয়। মিছিলের পর যন্তর মন্তরে ‘ফেস রেকগনিশন সিস্টেম’ (এফআরএস) ব্যবস্থা স্থাপন করা হয়। তার দ্বারা শনাক্ত করা হয় আড়াই হাজারের বেশি বিক্ষোভকারীদের।” দিল্লি পুলিশ সূত্রের বক্তব্য, “মিছিলে তারা ছুরি, ধারালো অস্ত্র নিয়ে হাজির হয়েছিল। সেগুলি নিয়েই তারা হামলা চালায় পুলিশের উপর।”
পরে দিল্লি পুলিশ নিজেদের অতীতের ‘অপরাধ কুণ্ডলী’ খতিয়ে দেখে বিস্ফোরক তথ্য পেয়েছে ওই বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তাদের তথ্যানুসারে, “শনাক্ত হওয়া ওই বিক্ষোভকারীর মধ্যে ৯৮৯ জনের নামে রেকর্ড রয়েছে অতীতে কোনও না কোনও অপরাধে জড়িয়ে থাকার। এর মধ্যে খুনের অভিযোগ রয়েছে ১০১ জনের বিরুদ্ধে। ৬২ জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগ। ৬১ জনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা। ২৫ জনের বিরুদ্ধে রয়েছে শ্লীলতাহানির মামলা। রয়েছে চুরি-রাহাজানির মতো মামলা।” এই বিস্ফোরক তথ্য জনসম্মুখে আসার পর বিক্ষোভের মূল উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন। এবার দেখার যে শেষ পর্যন্ত কী হয়।



By










