• Home
  • খেলা
  • হাড্ডাহাড্ডি ম্যাচে দুই বল বাকি থাকতে ক্যানাডার বিরুদ্ধে জয় ইউএইর

হাড্ডাহাড্ডি ম্যাচে দুই বল বাকি থাকতে ক্যানাডার বিরুদ্ধে জয় ইউএইর

Image

দেবজিৎ মুখার্জি: এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে ক্যানাডাকে পরাজিত করল সংযুক্ত আরব আমিরাত। এই জয় একেবারেই সহজ ছিল না তাদের কাছে। বিস্তারিতভাবে বলতে গেলে, জয় পেতে বেশ কষ্ট করতে হয় তাদের। মাত্র দুই বল থাকতে ম্যাচ জেতে তারা। ৫ উইকেটে ম্যাচ জিতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল তারা। অন্যদিকে ক্যানাডার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হয় জয় পাওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তারা তা করে দেখাতে সফল হয়নি। 

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে ক্যানাডা। ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন হর্শ ঠাকার। এছাড়া ৩৪ ও ২১ রানের ইনিংস আসে নবনীত ধলিওয়াল ও উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভার ব্যাট থেকে। সংযুক্ত আরব আমিরাতে বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি উইকেট তোলেন জুনেদ সিদ্দিকী এবং একটি উইকেট পান মহাম্মদ জাওয়াদউল্লাহ।

জবাবে রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাতের শুরুটাও ভালো হয়নি। ১৩ ওভারের মধ্যে ৪টি উইকেট হারিয়ে ফেলে তারা। অবশেষে একটি বড় পার্টনারশিপ হয় ওপেনার আরিয়াংশ শর্মা ও সোহেব খানের মধ্যে, যা জয়ের রাস্তা পরিষ্কার করে দেয় তাদের জন্য। ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সোহেব খান। আরিয়াংশ শর্মা অপরাজিত থাকেন ৭৪ রানে। সিঙ্গেল নিয়ে দলকে ফিনিশ লাইন পার করান মুহাম্মদ আরফান। ক্যানাডার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান সাদ বিন জাফর এবং একটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন কালিম সানা ও জসকরণ সিং। বিধ্বংসী বোলিংয়ের জন্য ম্যাচের সেরা হন জুনেদ সিদ্দিকী। এবার দেখার বিষয় যে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে কেমন পারফর্ম করেন দুই দলের ক্রিকেটাররা। পরের ম্যাচগুলিতে কেমন খেলা দেখায় দুই দল, সেদিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

Releated Posts

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

ফুটবল বিশ্বকাপ: ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রিয়া। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত রীতিমত ছড়ি…

ByByHafizur Rahaman Jun 17, 2026

মেসির হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

লিও মেসির হ্যাটট্রিক দিয়ে চলতি ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল…

ByByHafizur Rahaman Jun 17, 2026

এবার গোলের বন্যা নরওয়ের, বড় ব্যবধানে জয় ইরাকের বিরুদ্ধে

এবার গোলের বন্যা বইয়ে দিল নরওয়ে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল ইরাককে। ফক্সব্রোর বস্টন স্টেডিয়ামে…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top