• Home
  • দেশ
  • এআই সম্মেলন চলাকালীন টি-শার্ট খুলে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

এআই সম্মেলন চলাকালীন টি-শার্ট খুলে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

Image

দেবজিৎ মুখার্জি: শুক্রবার দুপুরে এআই সম্মেলন চলাকালীন ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। কী ঘটনা ঘটেছে? হলে ঢুকে জামা খুলে হাতে নিয়ে বিক্ষোভ দেখান একাধিক কংগ্রেস কর্মী। তাঁদের দাবি, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হলে সাধারণ মানুষ বঞ্চিত হবেন। ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে। গেরুয়া শিবিরের বক্তব্য, এই কাজ হিংসা থেকে করেছে কংগ্রেস।

এদিন রাজধানী দিল্লির ভারত মণ্ডপমে এআই সম্মেলন চলছিল। সংস্থার প্রধানদের বক্তব্য চলাকালীন হইচই হয় কক্ষের বাইরে। তা শুনে উপস্থিত সকলে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে কিছু ব্যক্তি জামা খুলে হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁরা হাত শিবির, অর্থাৎ কংগ্রেসের কর্মী। ধৃতরা হলেন যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক কৃষ্ণ হরি, বিহার যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কুন্দন যাদব, উত্তরপ্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি অজয় কুমার, যুব কংগ্রেসের জাতীয় সহায়ক নরসিংহ যাদব। এদিন তাঁদের তোলা হয় কোর্টে। 

জানা গিয়েছে, বিক্ষোভ প্রদর্শন করা কংগ্রেস কর্মীরা কিউআর কোড পাস জোগাড় করে ভিতরে প্রবেশ করেন। বাকিদেরও চিহ্নিত করে হলে ইফতার করা হবে বলে খবর। তাঁদের বাধা দিতে গিয়ে এক পুলিশ কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। তদন্তকারীদের সূত্র মনে করছেন যে এক বড় ষড়যন্ত্র রয়েছে এর পেছনে। বিক্ষোভকারীরা প্রথমে কালো ছাতা নিয়ে প্রবেশ করে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু প্রথমেই বাধা পাবেন বুঝতে পেরে স্টিকার লাগানো টি-শার্ট পরে ভেতরে ঢুকে এবং পরে তা খুলে বিক্ষোভ দেখান।

ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন যে এটি দুর্ভাগ্যজনক এবং একটা চেষ্টা চলছে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বদনাম করার। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজের এক্স হ্যান্ডেল থেকে ঘটনার নিন্দা করে লিখেছেন, “ভারতের তরফ থেকে যখন নিজেদেরকে শক্তিশালী করে তোলা হচ্ছে বিশ্বের প্রযুক্তিক্ষেত্রে, তখন কংগ্রেস দেশকে লজ্জায় ফেলছে। এটা রাজনৈতিক বিরোধিতা নয়, দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে।” বিজেপির বক্তব্য, কংগ্রেস এমন কাজ হিংসা থেকে করছে। প্রসঙ্গত, প্রায় ৭৫টি দেশ ‘দিল্লি চুক্তি’ নামক, এআই সংক্রান্ত, এক অঙ্গীকার পত্রে স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে এই ব্যাপারে শনিবার বিস্তারিতভাবে সবটা জানাবেন।

Releated Posts

নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা রাজনীতিতে নামবেন না, বরং নানা ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যেতে চান।…

ByByHafizur Rahaman Jun 17, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top