• Home
  • জেলার খবর
  • “আপাতত করা যাবে না উচ্ছেদ” সাময়িক স্বস্তি হকারদের

“আপাতত করা যাবে না উচ্ছেদ” সাময়িক স্বস্তি হকারদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গত কয়েকদিন ধরে উচ্ছেদ চালানো হচ্ছিল নানা স্টেশনে। বুলডোজারের দ্বারা গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল হকারদের দোকান। তা চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছিল ক্ষতিগ্রস্ত হকারদের তরফ থেকে। 

বুধবার ২৫টি মামলার একসাথে শুনানি শোনে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ। তাতে কোর্ট জানায়, আপাতত নির্দিষ্ট হকারদের এই মাসে করা যাবে না উচ্ছেদ। শুধু তাই নয়, এও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রেলের তরফ থেকে যাদের আগে বসার অনুমতি দেওয়া হয়েছিল, যথাযথ নোটিশ দিতে হবে তাদের উচ্ছেদের আগে। পাশাপাশি, রেল কর্তৃপক্ষকে আদালতকে বিকল্প পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করে জানাতে হবে। এছাড়াও আদালত প্রশ্ন তুলেছে, উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায়, তা রেলের কিনা আদৌ। তাই বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট এলাকায় ফিজিক্যাল ভেরিফিকেশন করে।

Releated Posts

তৃণমূল নেতাদের ডিম ছোড়ার বিরোধিতা করে জনস্বার্থ মামলা

তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির লক্ষ্য করে প্রকাশ্যে ডিম ছুঁড়ে হেনস্থা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের…

ByByHafizur Rahaman Jun 17, 2026

হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ মমতার

বুকে প্ল্যাকার্ড লাগিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেন। ধর্মতলায় এক মানববন্ধন ও মিছিলে তিনি যোগ দেন। এদিন তৃণমূল নেত্রীর সাথে…

ByByHafizur Rahaman Jun 17, 2026

ফুলবাগান এলাকা থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

এদিন সকালে তাঁকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের একটি দল। ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর প্রস্তুতি শুরু হয়েছে তাঁকে…

ByByHafizur Rahaman Jun 17, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top