• Home
  • খেলা
  • ফুটবল বিশ্বকাপ: ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

ফুটবল বিশ্বকাপ: ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

Image

নিউজ ডেস্ক: জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রিয়া। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত রীতিমত ছড়ি গড়ায় তারা জর্ডানের উপর। যদিও প্রথমে গোল খেয়ে পরে গোল শোধ করতে সফল হয়েছিল জর্ডান। তবে শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি সেই মোমেন্টাম। অস্ট্রিয়ার আক্রমণের সামনে মাথানত করতে বাধ্য হয় তারা।

ম্যাচটি খেলা হয় স্যান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে। শুরু থেকেই ডমিনেটিং ফুটবল খেলতে শুরু করে অস্ট্রিয়া। লাগাতার আক্রমণ করে তারা চাপে রাখে জর্ডানকে। অবশেষে ২১ মিনিটে প্রথম গোল পায় তারা। গোলদাতা স্মিড। এরপরও চলতে থাকে তাদের ডমিনেটিং ফুটবল তবে প্রথমার্ধে আর গোল করতে পারেনি। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে অস্ট্রিয়া।

দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে অস্ট্রিয়া। এবারও চলতে থাকে তাদের ডমিনেটিং ফুটবল। তবে ৫০ মিনিটে গোল শোধ করে জর্ডান। ওলোয়ানের গোলে ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। তবে লিড নিতে খুব বেশি সময় লাগেনি অস্ট্রিয়ার। ৭৬ মিনিটে আল-আরাবের আত্মঘাতী গোলে ২-১এ এগিয়ে যায় অস্ট্রিয়া। তাদের তৃতীয় এবং অন্তিম গোলটি আসে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত। পেনাল্টি থেকে গোল করেন আর্নাউটোভিচ। অবশেষে ৩-১ ফলাফলে ম্যাচ জেতে অস্ট্রিয়া।

Releated Posts

মেসির হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

লিও মেসির হ্যাটট্রিক দিয়ে চলতি ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল…

ByByHafizur Rahaman Jun 17, 2026

এবার গোলের বন্যা নরওয়ের, বড় ব্যবধানে জয় ইরাকের বিরুদ্ধে

এবার গোলের বন্যা বইয়ে দিল নরওয়ে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল ইরাককে। ফক্সব্রোর বস্টন স্টেডিয়ামে…

ByByHafizur Rahaman Jun 17, 2026

এম্বাপের জোড়া গোলে জয় দিয়ে কাপ অভিযান শুরু ফ্রান্সের

এবার জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার তালিকায় নাম উঠলো কিলিয়ান এম্বাপেদের। বুধবার (ভারতীয় সময় অনুযায়ী) ইস্ট রুদারফোর্ডের…

ByByHafizur Rahaman Jun 17, 2026

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top