• Home
  • জেলার খবর
  • “পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর গ্রেফতারি। ঘটনাকে ঘিরে ব্যাপক হইচই পড়েছে গোটা রাজ্যে। এবার তা নিয়ে নিজের অবস্থান জানালে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামানিক। ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান জানানোর পাশাপাশি কটাক্ষ করলেন। 

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর বলে এসেছে, সে আজ নিজেই গ্রেফতার হয়েছে। একটা নয়, একাধিক মামলায়। যে দিনহাটার মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, অকথ্য অত্যাচার করেছে এই উদয়ন গুহ।”

তিনি আরো বলেন, “এই উদয়ন গুহ একসময় মিথ্যে কেসে বিজেপি নেতাদের ফাঁসিয়েছিল। পুলিশ গ্রেপ্তার করেছিল গাঁজার কেস দিয়ে। আর আজকে প্রত্যাবর্তন ঘটেছে তারই। যে যেমন কাজ করেছে, তাকে তেমনই ফল ভোগ করতে হচ্ছে।”

Scroll to Top