দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ফলতার ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হয়েছে এফআইআর। ঘটনায় এখনো পর্যন্ত একাধিক গ্রেফতারি হয়েছে। শুধু তাই নয়, এফআইআরে নাম রয়েছে জাহাঙ্গীর জায়া রেজিনা বিবিরও (তাঁর বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্বের অভিযোগ রয়েছে)। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে খতিয়ে দেখা হচ্ছে অশান্তি ছড়ানোর পাশাপাশি সরকারি কাজে বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ। খোঁজ চালানো হচ্ছে বাকিদেরও। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আর কোনও বিস্ফোরক কিছু উঠে আসে কিনা, সেটাই এখন একটা বড় প্রশ্ন। তবে বিষয়টি যে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে, তা না বললেও বোঝা যায়।
জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বিক্ষোভ: ধৃত একাধিক, এফআইআরে নাম জাহাঙ্গীর পত্নীরও

Tags:
Releated Posts
বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম দরজায় অভিষেক
কী দাবি অভিষেকের?
বামেদের অ্যান্টিসোশ্যাল বললেন দিলীপ ঘোষ
কী বললেন তিনি?
দক্ষিণেশ্বর হয়ে ইডি দপ্তরে যাবেন মদন মিত্র
কী বক্তব্য তাঁর?


By











