• Home
  • বিদেশ
  • জন্মসূত্রে নাগরিকত্বে কোপ ট্রাম্পের! নয়া আদেশে নিষিদ্ধ ‘বার্থ ট্যুরিজম’, উদ্বেগে ভারতীয় গর্ভবতীরা

জন্মসূত্রে নাগরিকত্বে কোপ ট্রাম্পের! নয়া আদেশে নিষিদ্ধ ‘বার্থ ট্যুরিজম’, উদ্বেগে ভারতীয় গর্ভবতীরা

Image

আমেরিকায় অভিবাসন সংক্রান্ত পুরনো ও বহুল আলোচিত আইনি লড়াই নতুন করে উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ (Birthright Citizenship) এবং \’বার্থ ট্যুরিজম\’ (Birth Tourism)—এই দুটি বিষয়ের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করে নতুন দুটি নির্বাহী আদেশে (Executive Orders) স্বাক্ষর করেছেন তিনি। সুপ্রিম কোর্ট আগের একটি উদ্যোগ আটকে দেওয়ার পর এবার নতুন ও সুনির্দিষ্ট নিয়মে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপের কারণে আমেরিকায় সাময়িক ভ্রমণকারী ও সন্তান জন্মদানে ইচ্ছুক ভারতীয় পরিবারগুলি বড়সড় ধাক্কার মুখে পড়তে পারে।

নতুন নিয়মে কাদের ওপর নজরদারি?

এপি-র প্রতিবেদন অনুসারে, এবার অনিবন্ধিত সব অভিবাসীর ওপর ঢালাও কোপ না বসিয়ে সুনির্দিষ্ট কিছু গোষ্ঠীকে নিশানা করা হয়েছে। এর মধ্যে কূটনৈতিক কর্মীদের সন্তান, শত্রুভাবাপন্ন বিদেশী হিসেবে চিহ্নিতদের সন্তান এবং নাগরিকত্বে প্রতারণা করা দম্পতিদের সন্তান অন্তর্ভুক্ত।

‘বার্থ ট্যুরিজম’ সম্পূর্ণ নিষিদ্ধ ও ভারতীয়দের ওপর প্রভাব

হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার জানিয়েছেন, সন্তান জন্মদানের উদ্দেশ্যে আমেরিকা ভ্রমণ বা \’বার্থ ট্যুরিজম\’ পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। গর্ভবতী আবেদনকারীদের ভিসায় কঠোর স্ক্রিনিং চালানো হবে। চীন ও ভারতের মতো যেসব দেশ থেকে বহু পরিবার এই উদ্দেশ্যে আমেরিকা যেতেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে তাঁদের ভিসা ও ভ্রমণ পরিকল্পনা চরম অনিশ্চয়তায় পড়ল।

________

Scroll to Top