বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে আমেরিকা ও ইরানের সংঘাত নতুন মাত্রা পেল। বিশ্বের মোট গ্যাস ও জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ পরিবহন হয় এই প্রণালী দিয়ে। যুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, ইরানকে পরাজিত করে খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করা হবে।
ট্রাম্পের বক্তব্য ও তেল বাণিজ্যে সংকট
নিউ ইয়র্কের একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আমেরিকা এই যুদ্ধে জয়লাভ করবে এবং তারপরেই এই কৌশলগত জলপথটি নিজেদের নিয়ন্ত্রণে নেবে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে।
ইরানের কড়া জবাব
ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম ঘরিবাবাদী কড়া ভাষায় জানান যে, শুধুমাত্র টুইট করে, এয়ারক্রাফট ক্যারিয়ার দেখিয়ে কিংবা রাজনৈতিক ভাষণ দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন, “ইরান কোনও শক্তিকে ভয় পায় না। হরমুজ প্রণালী পূর্বেও ইরানের ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে।”
________



By














