• Home
  • দেশ
  • ফের ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের

ফের ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের

Image

নিউজ ডেস্ক: আবারো ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজের বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী বললেন তিনি? এবার রিপাবলিকান নেতা দাবি করলেন যে তিনি দুই দেশকে ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দেওয়ার পরই দুজনে যুদ্ধে থামায়। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে ১১টি জেট গুলি করে নামানো হয়, যা বেশ দামি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি দুই দেশকেই বলেছিলাম যে তোমরা যদি যুদ্ধ না থামাও, তাহলে তোমাদের দুজনের উপরই ২০০ শতাংশ শুল্ক চাপানো হবে।” এরপরই বর্ণনা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “দুই দেশই লড়তে রাজি ছিল। কিন্তু যখন দেখল যে ব্যাপারটা টাকায় এসে দাঁড়িয়েছে, তখন তার চেয়ে বড় কিছু হয় না। যখন দেখল যে অনেকটা টাকা খোয়াতে হবে, তখন দুজনেই বললো যে তারা যুদ্ধ করতে চায় না। গুলি করে নামানো হয়েছিল ১১টি জেট। সেগুলি বেশ দামি ছিল।”

যদিও ট্রাম্প এমনটা বারংবার দাবি করলেও নয়াদিল্লির তরফ থেকে একাধিকবার পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি লাগেনি দুই দেশের মধ্যে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবধি জানিয়েছিলেন যে দুই দেশের আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি লেগেছে এবং তৃতীয়পক্ষের হাত নেই। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্পের থামার নাম নেই। এখনো তিনি দাবি করে যাচ্ছেন যে তাঁর হস্তক্ষেপেই লড়াই বন্ধ করেছে ভারত ও পাকিস্তান।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের পাক সন্ত্রাসবাদীরা হত্যা করার পর শত্রুদেশকে জবাব দিতে অপারেশন সিঁদুর চালায় ভারত, যাতে গোটা পাকিস্তানে একেবারে গুঁড়িয়ে যায়। ধ্বংস হয় একাধিক বায়ুসেনা ঘাঁটিও। বহু পাক সেনা ও সন্ত্রাসবাদী প্রাণ হারান। তবে পাকিস্তানকে আরো চাপে ফেলার জন্য স্থগিত করা হয় সিন্ধু জল চুক্তি। অবশেষে তাদের কাতর অনুরোধে যুদ্ধবিরতি করা হয় ভারতের তরফ থেকে। তবে এখনো দুই দেশ মাঝেমধ্যেই একে অপরকে হুঁশিয়ারি দিয়ে চলেছে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে পরিস্থিতি কোনদিকে যায়। কী হয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top