• Home
  • খেলা
  • “আমাকে বলেন ইতিবাচক ক্রিকেট খেলতে” কোচেদের পরামর্শ নিয়ে বললেন সমীর

“আমাকে বলেন ইতিবাচক ক্রিকেট খেলতে” কোচেদের পরামর্শ নিয়ে বললেন সমীর

Image

দেবজিৎ মুখার্জি: জয় দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। বুধবার তারা পরাজিত করেছে লখনৌ সুপার জায়েন্টসকে ৬ উইকেটে। তবে এই জয় মোটেই সহজ ছিল না তাদের জন্য। প্রথম পাঁচ ওভারের মধ্যেই চারটি উইকেট হারায় তারা। তবে এরপর সমীর রিজভির অসাধারণ ব্যাটিং এবং ট্রিস্টান স্টাবসের ধৈর্যশীল ইনিংস দিল্লিকে ফিনিশ লাইন পার করায়।

ম্যাচ উইনিং মারকুটে ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা হন সমীর রিজভি। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের ইনিংস সম্পর্কে বক্তব্য রাখেন। শুধু তাই নয়, কোচেদের থেকেও কতটা সাহায্য পেয়েছেন, সেই বিষয়টিও তুলে ধরেন। পাশাপাশি এটাও জানান যে তিনি চেষ্টা করবেন পরবর্তী ম্যাচের উপর ফোকাস রাখার এবং ধারাবাহিকভাবে পারফর্ম করার।

সমীর বলেন, “আমি কোচের সঙ্গে কথা বলি এবং ওনারা আমাকে বলেন যে আমি চার নম্বরে ব্যাট করব এবং ওনারা আমাকে ব্যাক করবেন এবং আমাকে বলেন ইতিবাচক ক্রিকেট খেলতে। আমি নিজের সেরাটা দিতে চেয়েছিলাম এবং দলকে জেতাতে চেয়েছিলাম।” উইকেট ও বল প্রসঙ্গেও নিজের অবস্থান জানান সমীর। পরবর্তী ম্যাচে প্রসঙ্গে তিনি বলেন, “আমি আইপিএলে খুব বেশি ইনিংস খেলিনি। এই মরশুম সবে শুরু হয়েছে। আমি চেষ্টা করব পরবর্তী ম্যাচের উপর ফোকাস রাখার এবং ধারাবাহিকভাবে পারফর্ম করার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top