• Home
  • জেলার খবর
  • “খোঁজ রাখতো তৃণমূল” মুকুলের মৃত্যুর পর বিজেপি যোগাযোগ না করায় ক্ষুব্ধ শুভ্রাংশু

“খোঁজ রাখতো তৃণমূল” মুকুলের মৃত্যুর পর বিজেপি যোগাযোগ না করায় ক্ষুব্ধ শুভ্রাংশু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা:  সোমবার বঙ্গ রাজনীতির মুখ্য আলোচনার বিষয় মুকুল রায়। রবিবার রাতে, দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর, তিনি চলে যান তারাদের দেশে। তাঁর মৃত্যুকে ঘিরে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য প্রভাবশালী নেতা, সকলেই শোকাহত। 

এই আবহে বড় মন্তব্য করে বসলেন মুকুলপুত্র  শুভ্রাংশু। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাঁর পিতার ধারাবাহিক খোঁজ রাখা হলেও তা করা হতো না গেরুয়া শিবিরের তরফ থেকে। এই ব্যাপারে তিনি এটাও জানান যে তাঁর পিতার মৃত্যুর খবর জানানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন এবং সবটা ব্যবস্থা করে দিচ্ছেন। 

শুভ্রাংশু রায় বলেন, “বড্ড কষ্ট পাচ্ছিলেন বাবা। আমার মায়ের কাছে উনি চলে গেলেন। বাবার মৃত্যুর খবর জানানোর পর নিজে ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবতীয় সমস্ত ব্যবস্থা উনি করে দিচ্ছেন। খোঁজ নিচ্ছেন কর্মীরা। দলের বহু প্রবীণ নেতা ফোন করেছেন।” এরপরই তাঁর অভিযোগ, “বাবার শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে লাগাতার ফোন করা হতো তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। খোঁজখবর রাখতেন তাঁরা। আজ অবধি আমাকে কেউ ফোন করেনি অন্য দল থেকে। প্রথম দিকে কয়েকবার এসে খোঁজ নিয়ে গিয়েছেন সৌমিত্র খাঁ। বিজেপির তরফ থেকে কেউ এখনো যোগাযোগ করেনি।”

প্রসঙ্গত, গত কয়েক বছর মুকুল রায় বেশ অসুস্থ ছিলেন কিডনি সহ  একাধিক শারীরিক সমস্যায় এবং এর জেরে তাঁকে মাঝেমধ্যেই ভর্তি করাতে হতো হাসপাতালে। কদিন আগে তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে রবিবার রাতে তিনি মারা যান সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে। 

তাঁর মৃত্যুর খবর জনসম্মুখে আসতেই তাঁর বাড়ির সামনে ভিড় জমান শাসক শিবিরের নেতা ও কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বাড়িতে তাঁর দেহ এখনো পর্যন্ত আসেনি। সেই কাজ চলছে। তবে জানা গিয়েছে যে তাঁর কাঁচড়াপাড়ার বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হবে হালিশহর শ্মশানে, যেখানে তাঁর শেষকৃত্য হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর দেহ বিধানসভা থেকে নিয়ে যাওয়া হয়েছে শেষ শ্রদ্ধা জানানোর পর।

Releated Posts

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top