দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটে সাধারণ মানুষের পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ করেছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরাও। বাকিদের মতো এদিন ভোট দিয়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী, ফিরহাদ হাকিমও। এরপরই সমাজমাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়েছেন।
ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় সপরিবারে ছবি পোস্ট করেন ফিরহাদ হাকিম। তাতে তিনি লেখেন, “নাগরিক হিসাবে পরিবারকে পাশে নিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকারের প্রয়োগ করলাম। আপনার ভোট নিজে দিন।” মনে করা হচ্ছে, ঘাসফুল শিবিরের নেতার এই বার্তা ভোটারদের অংশগ্রহণে উৎসাহ জোগানোর জন্যই।
এবার দেখার যে নিজের বিধানসভা কেন্দ্র থেকে জয় পান কিনা ফিরহাদ। কী হয় শেষ পর্যন্ত? তার উত্তর দেবে সময়। জানা যাবে মে মাসের ৪ তারিখে।



By










