দেবজিৎ মুখার্জি, কলকাতা: কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একাধিক অভিযোগ তোলেন বাহিনীর বিরুদ্ধে।
তাঁর অভিযোগ, “কাল রাত থেকে অত্যাচার করছে কেন্দ্রীয় বাহিনী। আদালত অবমাননা এটা। আমার পাড়ার লোক, মেয়েদের মেরেছে। কী যে করছে, কী যে না করছে ওরা।” তাঁর সংযোজন, “এটা কী ওদের ডিউটি? এটা করতে পারে না ওরা। অত্যাচার করছে আরামবাগ, খানাকুল, গোঘাটেও।” পাশাপশি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “আমরাই পাচ্ছি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। তৃণমূলই জিতছে।”
এবার দেখার বিষয় যে কেমন ফল হয় এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের। গতবারের চেয়ে বেশি আসন পাবে নাকি আসন সংখ্যা কমবে নাকি শেষ হাসি হাসবে বিজেপি? তা বলবে সময়।



By










