• Home
  • জেলার খবর
  • “৫০ পার করতে পারবে না বিজেপি” বড় দাবি তৃণমূলের

“৫০ পার করতে পারবে না বিজেপি” বড় দাবি তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেখান থেকেই বড় দাবি করেন কুণাল ঘোষ। তাঁর দাবি, এবার গেরুয়া শিবির ৫০ পার করতে পারবে না। 

কুণাল ঘোষ বলেন, “এবার বাংলায় বিজেপি ৫০ পার করতে পারবে না। তাদের প্রত্যাখ্যান করছে বাংলার মানুষ।” আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, “২৩৫টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। কত আসন, আরও কিছুক্ষণ পর সেটা বোঝা যাবে। ২৩৫টির বেশি আসন নিয়ে আবার ফিরছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।”

দলের তরফ থেকে আরও জানানো হয়েছে, “আমরা আন্তরিক ধন্যবাদ দিচ্ছি বাংলার মা-বোনেদের। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট, তত জোরালো প্রত্যাবর্তন তৃণমূলের। সরল পাটিগণিত এটা। এটা বিজেপি জানে যে তৃণমূল কংগ্রেস জিতছেন এবং বিজেপি হারছে। সেই জন্য কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো ন্যাক্কারজনকভাবে, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হলো।”

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top