দেবজিৎ মুখার্জি, নদিয়া: আর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে চলেছে দ্বিতীয় দফার ভোট। এদিন সকাল থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত দলের হেভিওয়েট নেতা ও প্রার্থী, সকলেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জয়ের ব্যাপারে সকলেই বেশ আশাবাদী।
এদিন ভোটকেন্দ্রে যাওয়ার আগে নিজের প্রয়াত মেয়ে তামান্নার স্মৃতিতে ডুবে যান তাঁর মা, তথা কালীগঞ্জের সিপিএম প্রার্থী, সাবিনা ইয়াসমিন। আবেগঘন কন্ঠে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন। তাঁর বক্তব্য, “আগেরবার ভোট মেয়ের হাত ধরে দিতে গিয়েছিলাম।”
প্রসঙ্গত, ২০২৪ সালের উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বোমাবাজির ঘটনায় মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা একেবারে অন্য মাত্রায় চলে গিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনে তাঁকে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয় সিপিএমের তরফ থেকে।



By










