• Home
  • খেলা
  • উইন্ডিজদের বিরুদ্ধেও পাঁচে তিলক? জবাব দিলেন দুষ্কাতে

উইন্ডিজদের বিরুদ্ধেও পাঁচে তিলক? জবাব দিলেন দুষ্কাতে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “এখনো চূড়ান্ত নয় যে তিলক বর্মা পাঁচ নম্বরে ব্যাটিং করবে” রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে শনিবার প্রি-ম্যাচ প্রেস মিটে বিষয়টি পরিষ্কার করে দিলেন টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান টেন দুষ্কাতে। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, দলের প্রত্যেক ব্যাটারেরই নির্দিষ্ট জায়গা থাকে ব্যাটিং করার। এর সঙ্গে তিনি পরিষ্কার করে দেন যে দশম ওভারের পর ব্যাটিংয়েই স্বাচ্ছন্দ তিলক।

রাত পোহালেই ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ভারতের ম্যাচ জিততে হবে, এই বিষয়ে আলোচনার পাশাপাশি চর্চায় ছিলেন দলের অন্যতম তরুণ তারকা ক্রিকেটার তিলক বর্মা। জিম্বাবয়ের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বিস্তারিতভাবে বলতে গেলে, একেবারে আগুন ঝড়ে তাঁর ব্যাট থেকে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উত্তর শুরু করে যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও কি সেই জায়গায় তাঁকে ব্যাট করতে দেখা যাবে।

এবার এই প্রশ্নের উত্তর দিলেন টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান টেন দুষ্কাতে। শনিবার প্রি-ম্যাচ প্রেস মিটে তিনি বলেন, “এটা এখনো চূড়ান্ত নয় যে তিলক পাঁচ নম্বরে ব্যাট করতে নামবে। মূলত ও স্বাচ্ছন্দ দশ ওভারের পর ব্যাটিংয়ে।” তাঁর সংযোজন, “তবে এই ব্যাপারে আমরা খুশি যে ইনিংস গড়ার ও ফিনিশ করা, দুটোতেই তিলক দলকে ভরসা দিতে পারে।”

প্রসঙ্গত, জিম্বাবয়ের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন তিলক বর্মা, যার মধ্যে ছিল চারটি ছয় এবং তিনটি চার। অর্থাৎ মোট ৩৬ রান এসেছিল বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে। এবার দেখার বিষয় যে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে একই পজিশনে ব্যাট করতে নামেন কিনা তিলক। কি হবে আগামীকাল? ম্যাচকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে এই মুহূর্তে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এখন যে দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন, তা না বললেও বোঝা যায়।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top