• Home
  • খেলা
  • “ওরা ভালো খেলে আমাদের হারিয়ে দিয়েছে” শ্রীলংকার প্রশংসা মিচেল মার্শের

“ওরা ভালো খেলে আমাদের হারিয়ে দিয়েছে” শ্রীলংকার প্রশংসা মিচেল মার্শের

Image

নিউজ ডেস্ক: “ওরা ভালো খেলে আমাদের হারিয়ে দিয়েছে” শ্রীলংকার বিরুদ্ধে পরাজিত হয় এমনটাই জানালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। কী বক্তব্য তাঁর? তিনি জানান যে হাফওয়ে মার্কে তাঁর এটিকে একটি প্রতিযোগিতামূলক স্কোর মনে হয়েছিল। তবে এর সঙ্গে তিনি এটাও স্বীকার করেন যে যেভাবে শুরু করা হয়েছিল, তারপর নিঃসন্দেহে কিছু রান কম হয়েছে। শেষে জয়ের জন্য শ্রীলংকার প্রশংসা করেন।

মিচেল মার্শ বলেন, “হাফওয়ে মার্কে আমার মনে হয়েছিল যে এটি একটি লড়াকু টোটাল। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই যে যেভাবে আমাদের তরফ থেকে স্টার্ট দেওয়া হয়েছিল, তারপর আমরা কিছু রান কম ছিলাম। তা হতাশাজনক।” এরপর শ্রীলংকার প্রশংসা করে তিনি বলেন, “তবে ওরা দারুণ খেলেছে। ওরা ভালো খেলে আমাদের হারিয়ে দিয়েছে।” এই মুহূর্তে অস্ট্রেলিয়া যেই জায়গায় দাঁড়িয়ে, তাতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাদের ছিটকে যাওয়া একপ্রকার নিশ্চিত।

প্রসঙ্গত, সোমবার ম্যাচটি খেলা হয় পালেকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় শ্রীলংকা। ২০ ওভারে তারা অলআউট হয়ে যায় ১৮১ রানে। ওপেনিং জুটি ছাড়া কেউই তেমন দাগ কাটতে সফল হননি। মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডের ব্যাট থেকে অর্ধশতরানের ইনিংস আসে। শ্রীলংকার বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন হেমন্থা, দুটি চামিরা এবং একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন থিকশানা, ওয়েলালাগে ও কামিন্দু মেন্ডিস।

জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলংকা। কুশল পেরেরা ১ রান করে আউট হন। কুশল মেন্ডিস আউট হন ৫১ রান করেন। এরপর পাথুম নিসাঙ্কা ও পবন রথনায়াকে মিলে দলকে ফিনিশ লাইন পার করান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি উইকেটই নেন মার্কাস স্টয়নিস। পাথুম নিসাঙ্কা অপরাজিত থাকেন ১০০ রানে এবং রথনায়াকে ২৮ রানে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় পাথুম নিসাঙ্কাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top