• Home
  • খেলা
  • “ওরা জানে কি করতে হবে” সূর্যদের ব্যাটিংয়ের উপর আস্থা সৌরভের

“ওরা জানে কি করতে হবে” সূর্যদের ব্যাটিংয়ের উপর আস্থা সৌরভের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই ইডেন গার্ডেন্সে শেহ হোপের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। ম্যাচটি দুই দলের জন্যই ‘ডু অর ডাই গেম’। আজ যে জিতবে, সেই সেমিফাইনালে চলে যাবে। সুতরাং, ট্রফি জেতার লক্ষ্যে যে দুজনেই নিজেদের সবটা দেবে এবং ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা না বললেও বোঝা যায়।

বড় পরীক্ষার আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক, তথা সিএবি প্রেসিডেন্ট, সৌরভ গঙ্গোপাধ্যায় পিচ দেখেছেন এবং তা ভালো বলেই মনে করছেন। ব্যাটিং বিভাগের প্রশংসা করেন তিনি। মহারাজকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন যে সূর্যকুমার যাদবরা জানেন কখন কি করতে হয়। যদিও এর সঙ্গে তিনি উইন্ডিজদেরও প্রশংসা করেন এবং বলেন যে তাঁদের স্পিন আক্রমণ ভালো।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয় দশ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনালে পরাজয় প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আগে কে জিতেছে বা হেরেছে, তা দিয়ে কিছু বিচার হয়? এটা নয়া ম্যাচ। নয়া লড়াই। যে ভালো খেলবে নির্দিষ্ট দিনে, সেই জিতবে।” এর সঙ্গে চলতি টুর্নামেন্টে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সর্বদা একরকম টেমপ্লেটে ব্যাটিং হয় না। তবে যথেষ্ট ব্যাটিং গভীরতা ভারতের। তাছাড়া আগের ম্যাচে অভিষেক রানে ফিরেছে। সকলেই মোটামুটি রান পেয়েছে জিম্বাবয়ের বিরুদ্ধে, যা আত্মবিশ্বাস দেবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে। তাছাড়া সকলেই বেশ অভিজ্ঞ এবং জানে কখন কি করতে হবে।” শেহ হোপদের প্রশংসা করে তিনি বলেন, “ওরাও বেশ ভালো। খারাপ নয় কিন্তু ওদের স্পিন আক্রমণ। এখন বিশ্বের সেরা বোলার বুমরাহ। গুরুত্বপূর্ণ হবে ওর চার ওভার।”

প্রসঙ্গত, ভারতের গ্রুপে তারা ও ওয়েস্ট ইন্ডিজ, দুজনেই এই মুহূর্তে রয়েছে দুই পয়েন্টে। দুই দলই পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকার হাতে এবং হারিয়েছে জিম্বাবয়েকে। জিম্বাবয়ের সেমিফাইনাল খেলার আশা পুরোপুরি শেষ। অন্যদিকে, সহজে সেমির টিকিট পাকা করে নিয়েছেন এডেন মার্করাম ও তাঁর বাহিনী। দ্বিতীয় দল হিসেবে যাওয়ার রাস্তা খোলা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের, দুজনের জন্যই। 

শেহ হোপদের হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট কনফার্ম ভারতের। একই বিষয়ে প্রযোজ্য ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও। ভারতকে যদি তারা হারাতে পারে, তাহলে সেমিফাইনালে চলে যাবে তারা। সেক্ষেত্রে দুই দলের কাছেই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রফি তোলার লড়াইয়ে টিকে থাকতে হলে। এবার দেখার বিষয় যে রবিবার শেষ পর্যন্ত কে জয় পায়।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top