• Home
  • জেলার খবর
  • “অফার আছে অন্য দল থেকে” তৃণমূল ছাড়তে চলেছেন মনোজ?

“অফার আছে অন্য দল থেকে” তৃণমূল ছাড়তে চলেছেন মনোজ?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গতবারে টিকিট পাওয়ার পাশাপাশি মন্ত্রিত্বও পেয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। কিন্তু এবার আর তাঁর ভাগ্যে সেটা জোটেনি। প্রার্থী তালিকা ঘোষণার পর এতদিন পর্যন্ত তেমনভাবে মুখ খোলেননি মনোজ। কিন্তু এবার হতাশা নিয়ে তিনি যা বললেন, তাতে তাঁর অন্য দলে যোগদান করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

কী বলেছেন মনোজ? তাঁর বক্তব্য, “অফার আছে অন্য দল থেকে। কিন্তু কিছু ঠিক করিনি এখনো। চূড়ান্ত সিদ্ধান্ত নেব স্ত্রীর সঙ্গে কথা বলে।” টিকিট না পাওয়ায় হতাশ কিনা, সেই ব্যাপারে মনোজ বলেন, “খারাপ লাগা তো থাকবেই। একদিন অনেকগুলো মিসড কল পাই পাঁচ বছর আগে। তখন প্র্যাকটিস করছিলাম আমি। তারপর সেই নম্বরে ফোন করি। আমাকে বলা হয়, কথা বলতে চায় দিদি। তখন যেভাবে বিরোধী শিবিরের বড় বড় নেতারা দিদিকে অপমান করছিল, সেটা বাড়িয়ে দেয় আমার জেদ।”

অভিমানী মনোজ আরো বলেন, “আমি বড় হয়েছি দারিদ্রতার সঙ্গে লড়াই করে। আরো বেশি মানুষের পাশে থাকতে চেয়েছিলাম রাজনীতির দ্বারা। কতটা কাজ আমি করেছি, সেটা আমার এলাকার মানুষ জানে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত মনোজ তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেন কিনা। কি হয় আগামীদিনে, সেটাই এখন দেখার।

Releated Posts

আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল ৭ তারিখ অবধি। নিয়ম অনুসারে পুরোনো বিধানসভার কার্যকারিতা আর থাকে না…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ নিয়ে বিস্ফোরক পোস্ট রামগোপাল ভার্মার

তাঁর দাবি, অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও এমন অবস্থান তাঁর কাছে অবাক করা বিষয়। তিনি মনে করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

শুরু হয়েছে রাজ্যের নানা হলে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা

টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু…

ByByDebojit Mukherjee May 7, 2026

চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

ঘটনাটি নিয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top