• Home
  • খেলা
  • “এই জয়টা চেয়েছিল সমর্থকেরা” জয়ের গুরুত্ব বোঝালেন মেসি

“এই জয়টা চেয়েছিল সমর্থকেরা” জয়ের গুরুত্ব বোঝালেন মেসি

Image

নিউজ ডেস্ক: শেষ মুহূর্তে পরপর দুটি গোল করে ইংল্যান্ডকে পরাজিত করে চলতি বিশ্বকাপের ফাইনালের টিকিট পাকা করে নিল আর্জেন্টিনা। ম্যাচ শেষে এই জয়ের গুরুত্ব বোঝালেন দলের অধিনায়ক, তথা তারকা ফুটবলার, লিও মেসি। তিনি বলেন, “এটা বিশ্বকাপের আরও একটা ম্যাচ হলেও আলাদা বাকি ম্যাচের থেকে। এই জয়টা চেয়েছিল সমর্থকেরা। কারণ, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মতো আনন্দ আর কিছুতে নেই। সেটা আমরা দিতে পেরেছি সমর্থকদের।” তিনি আরও বলেন, “এই ম্যাচটা আর্জেন্টিনার কেউ হারতে চায়নি। হজম করতে পারতাম না এই হার। সেটা সকলেই জানে। তাই হয়তো কিছুটা বেশিই হচ্ছে আনন্দ। আমি জানি, এখন আনন্দে লাফাচ্ছে গোটা আর্জেন্টিনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top