• Home
  • খেলা
  • “২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই বিশ্বকাপ আসল পরীক্ষা গম্ভীরের” দাবি মহারাজের

“২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই বিশ্বকাপ আসল পরীক্ষা গম্ভীরের” দাবি মহারাজের

Image

দেবজিৎ মুখার্জি: অল্প সময়ের মধ্যে কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। কোচ হয়ে তিনি দলকে পাইয়ে দিয়েছেন দুটি আইসিসি ট্রফি – ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন যে গম্ভীরের আসল পরীক্ষা হতে চলেছে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই বিশ্বকাপ।

এক সাক্ষাৎকারে দাদা বলেন, “সেখানে কঠিন হবে পরিস্থিতি। তবে আমি বিশ্বাস করি যে এই দল নিয়ে সফল হবে গম্ভীর।” তবে তিনি এও দাবি করেন যে টেস্ট ক্রিকেটে দলের উন্নতি প্রয়োজন। মহারাজ বলেন, “আর উন্নতি করতে হবে লাল বলের ক্রিকেটে। অতিরিক্ত চিন্তাভাবনা করা বন্ধ করতে হবে উইকেট কেমন হবে, তা নিয়ে। ইংল্যান্ডে কিন্তু ভালো ফল করেছিল ভারত। ওর হাতে কিন্তু ছিল না সেখানে কেমন পিচ হবে। পাশাপাশি, ঘরের মাঠে ভালো উইকেটেও খেলে জেতা যায় বেশি টার্নিং পিচের বদলে।”

তবে গম্ভীরের ওপর পুরো ভরসা রেখেছেন মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “খুবই ভালো কোচ গৌতম। ইতিমধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন সাদা বলের ক্রিকেটে।” বলে রাখা প্রয়োজন, আর কদিন পরই শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। তা শেষ হলেই ওডিআই ও ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে মনোযোগ দেবেন গৌতি।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top