দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার ২১ জুলাই সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্ট (জাস্টিস চ্যাটার্জির রিপোর্ট) পড়ে শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কারচুপির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, “নিহতদের পরিবারকে ২৫ লক্ষ এবং আহতদের ৫ লক্ষ টাকা দিতে বলা হলেও তৃণমূল সরকার নিহতদের পরিবারকে মাত্র ২ লক্ষ এবং আহতদের পরিবারকে ১৫ হাজার দিয়েছিল।” পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তাঁর বক্তব্য, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বলব ফ্রেশ এফআইআর করতে চাইলে বর্তমান সরকার সেই সুযোগ দেবে। যদি আপনারা কমিশনের সুপারিশ মেনে আর্থিক সাহায্য চান বর্তমান সরকারের কাছে, তা দেওয়া হবে।” মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সেই টাকা দেওয়া হবে বলেও তিনি জানান।
তদন্ত কমিশনের রিপোর্ট তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ শুভেন্দুর



By










