• Home
  • খেলা
  • আউট অফ ফর্ম অভিষেককে নিয়ে চিন্তিত নন সূর্য, সচেতন করলেন দায়িত্ব নিয়ে

আউট অফ ফর্ম অভিষেককে নিয়ে চিন্তিত নন সূর্য, সচেতন করলেন দায়িত্ব নিয়ে

Image

দেবজিৎ মুখার্জি: সম্প্রতি, সময়টা ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মার। গত ৮ ম্যাচে পাঁচবার শূন্য করে প্যাভিলিয়নে ফিরে গেছেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত খাতা খুলতে পারেননি। তিনটি ম্যাচেই বিনা রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন অভিষেক। যেমনটা আশা করা হয়েছিল তাঁর থেকে, তেমনটা তিনি করে দেখাতে এখনো পর্যন্ত সফল হননি।

যদিও এই বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু একসাথে তাঁর দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, পরবর্তী ম্যাচগুলিতেও এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দায়িত্ব নেওয়ার বিষয়টি বুঝতে হবে ব্যাটারদের। এর সঙ্গে তাঁর ও তিলক বর্মার ব্যাটিংয়ের প্রসঙ্গও স্কাই তোলেন।

সূর্যকুমার যাদব বলেন, “এমন পরিস্থিতির মুখোমুখি পরবর্তী ম্যাচগুলিতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দায়িত্ব কিভাবে নিতে হবে, সেটা ব্যাটারদের বোঝা দরকার। সময় বিশেষে আমি আর তিলক ধরে খেলিনি। কারণ পরে যে চালিয়ে খেলার মত ব্যাটার রয়েছে, তা জানতাম।” সূর্য অভিষেকের নাম সরাসরি না নিলেও তাঁর দায়িত্বের ব্যাপারে যে তাঁকে সচেতন করে দিলেন, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে দেখার বিষয় যে টুর্নামেন্টের আগামী ম্যাচগুলিতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন কিনা অভিষেক। 

উল্লেখ্য, বুধবার ম্যাচটি খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। এই ম্যাচেও বিনা রান করে অভিষেক ফিরে যান প্যাভিলিয়নে। ঝড়ের গতিতে রান করতে থাকলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি ঈশান কিষানও। ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিলক বর্মা। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩৪ ও হার্দিক পান্ডিয়া ৩০। সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস আসে শিবম দুবের ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে তিনটি উইকেট তোলেন লোগান ভ্যান বিক, দুটি আরিয়ান দত্ত এবং একটি কাইল ক্লেইন।

জবাবে রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৬। কারোর ব্যাট থেকেই অর্ধশতরান বা শতরানের ইনিংস আসেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন ব্যাস ডি লিড। ভারতের বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তী, দুটি শিবম দুবে এবং একটি করে পান জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শিবম দুবেকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top