• Home
  • জেলার খবর
  • প্রায় ১৩ বছর পর জেলমুক্ত হতে চলেছেন সুদীপ্ত সেন

প্রায় ১৩ বছর পর জেলমুক্ত হতে চলেছেন সুদীপ্ত সেন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রায় ১৩ বছর পর জেলমুক্ত হতে চলেছেন সারদা চিটফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। সমস্ত মামলায় তিনি জামিন পেয়েছেন। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের হাতে থাকা শেষ দুটি মামলাতেও জামিন দেন। সুতরাং জেল থেকে বেরোনোর ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না তাঁর। 

আগেই সুদীপ্ত সেন সিবিআইয়ের হাতে থাকা ৭৬টি মামলায় জামিন পেয়েছিলেন। তবে এতদিন জেলমুক্ত হতে পারেননি বারাসাতের দুটি মামলায় আটক থাকার কারণে। মঙ্গলবার, রাজ্য ও সিবিআই, দুজনকেই মামলার শুনানিতে ভর্ৎসনার সম্মুখীন হতে হয় হাই কোর্টের। পরেরদিন রায় ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় যে সমস্ত মামলাতেই জামিন দেওয়া হয়েছে। 

তবে বেশ কয়েকটি শর্ত চাপানো হয়েছে বলে জানা গিয়েছে। তিনি মুক্তি পেতে পারেন বৃহস্পতিবারই বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

তারাতলায় বিপর্যয়: আপাতত বন্ধ উদ্ধারকাজ

আপাতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে তারাতলার ধসে পড়া গুদামে। বিশাল বৃষ্টি এবং তার উপর লাগাতার বাজ পড়ায় কিছুক্ষনের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধের নির্দেশ শুভেন্দুর, গঠন কমিটি

তিনি সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এদিন বিধানসভায় তিনি বিবৃতি দেন এবং সেখানেই সরাসরি নিশানা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক

‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার…

ByByHafizur Rahaman Jun 25, 2026

“সই আছে প্রাক্তন মেয়রের” হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

রাজ্যের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল সরকার টাকা নিতে নিতে মৃত্যুপুরী বানিয়েছে সিটি অফ জয় কলকাতাকে। আপনাদের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top