জল্পনার অবসান! সোমবার পেশ হলো না ইউসিসি বিল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছিল, ঠিক তেমনটাই হল। সোমবার বিধানসভায় পেশ হল না গুরুত্বপূর্ণ অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কেন্দ্রিক বিল। বিষয়টি এমনিতেই আগ্রহ অন্য মাত্রায় ছিল বঙ্গ রাজনৈতিক মহলের, তার উপর আজ এই বিল পেশ না হওয়া আরও স্পর্শকাতর করে তুলেছে বিষয়টিকে। বলা ভালো, বঙ্গ রাজনীতিতে ব্যাপক হইচই পড়েছে বিষয়টি নিয়ে। 

রাজ্যে পালাবদলের পর প্রশ্ন উঠতে শুরু করেছিল যে গেরুয়া শিবিরের তরফ থেকে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করা হবে কিনা। বিষয়টি নিয়ে যখন জোর আলোচনা চলছিল, তখন জানা যায় যে সোমবার বিধানসভায় পেশ করা হতে পারে এই সংক্রান্ত বিল। বিরোধীরাও তৈরি ছিল এর বিরোধিতা করতে। 

এই আবহে সূত্র মারফত জানা যায় যে সোমবার বিধানসভায় এই বিল পেশ করা হচ্ছে না। একাধিক বিষয়কে মাথায় রেখে আজ এই বিল পেশ করবে না সরকার। অবশেষে সেটাই হয়। একাধিক বিল পেশ করা হলেও পেশ করা হয়নি গুরুত্বপুর্ন ইউসিসি সংক্রান্ত বিল। বরং সাবধানতার পথে হাঁটলো শুভেন্দু অধিকারীর সরকার। সূত্র মারফত খবর, এক উচ্চপর্যায়ের কমিটি করা হবে, যার নেতৃত্বে, রাজ্য সরকার চায়, শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেসাইকে। তাঁর সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে। সোমবার ফের আলোচনা করে চূড়ান্ত হবে কমিটির চেয়ারম্যানের নাম। এরপর বিল পেশ হবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কবে পেশ করা হয় এই গুরুত্বপূর্ণ বিল।

Releated Posts

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হচ্ছে না ইউসিসি কেন্দ্রিক বিল

প্রশাসন সূত্র মারফত খবর, রাজ্যের ক্ষেত্রে বিলের রূপরেখাকে ঘিরে একটি কমিটি তৈরি করা হতে পারে। মুখ্যমন্ত্রী কমিটি তৈরির…

ByByHafizur Rahaman Jun 29, 2026

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top