• Home
  • খেলা
  • নামিবিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে বাদ পড়তে পারেন বাবর-শাহীনরা

নামিবিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে বাদ পড়তে পারেন বাবর-শাহীনরা

Image

নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রেস্টিজ ফাইটে যেভাবে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের ব্যাটিং বিভাগ, তা ঘিরে নিন্দার ঝড় অব্যাহত রয়েছে সেই দেশে। গ্রুপ পর্বে তাদের অন্তিম ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। এই ম্যাচটি জেতা অত্যন্ত জরুরি তাদের জন্য। হারলেই কপালে দুঃখ তাদের। সুতরাং এই ম্যাচে যে অনেক ভেবেচিন্তে খেলবে পাকিস্তান, তা না বললেও বোঝা যায়।

গত ম্যাচে বিশ্রী পারফরমেন্সের পর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। ওয়াকার ইউনুস থেকে শুরু করে শাহিদ আফ্রীদি, সকলেই বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। প্রাক্তন পাক তারকা পেসারের মতে, পাকিস্তান ম্যাচ প্রথম ইনিংসেই হেরে গিয়েছিল। অন্যদিকে, আফ্রিদি নিজের জামাই শাহীনকে দলে জায়গা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। শুধু শাহীন নন, বাবর ও শাদাবকে খেলানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং জানান যে তাঁর ক্ষমতা থাকলে তাঁদের ছুড়ে ফেলে দিতেন দল থেকে। পাশাপাশি, নামিবিয়া ম্যাচে নতুনদের খেলানোর দাবিও তোলেন।

এবার জানা যাচ্ছে যে আফ্রিদি যে মন্তব্য করেছেন, তা গ্রহণ হওয়ার পথে। পাক শিবির সূত্র মারফত জানা গিয়েছে যে বাবর-শাহীনদের নামিবিয়া ম্যাচে না খেলার সম্ভাবনা বেশি। বিশ্রীভাবে পরাজিত হবে জেনে রবিবার ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়েছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। সোমবার তিনি দলের সঙ্গে বৈঠক করেন টিম হোটেলে এবং সেখানে নাকি দুই তারকাকে নিয়ে কঠিন আলোচনা হয় বলে খবর। সেক্ষেত্রে দেখার যে আজকের ম্যাচে কি হয়। 

উল্লেখ্য, গত রবিবার প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৭৫। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন ঈশান কিষান। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩২। পাকিস্তানের বোলারদের মধ্যে ৩টি উইকেট পান সাইম আইয়ুব এবং একটি করে উইকেট পান শাহীন শাহ আফ্রিদি, সালমান আলি আঘা ও উসমান তারিক। জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করেননি। ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হার্দিক, বুমরাহ, অক্ষর ও বরুণ। এছাড়া একটি করে উইকেট পান কুলদীপ ও তিলক। ম্যাচের সেরা হন ঈশান কিষান।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top