• Home
  • খেলা
  • ফ্লেমিংকে শতরানের ইনিংস উৎসর্গ করেন সঞ্জু

ফ্লেমিংকে শতরানের ইনিংস উৎসর্গ করেন সঞ্জু

Image

দেবজিৎ মুখার্জি: শেষ পর্যন্ত চলতি আইপিএলে জয়ের মুখ দেখলেন ঋতুরাজ গায়কোয়াড় নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। শনিবার তারা দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করল ২৩ রানে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ব্যাট হাতে লাগাতার ব্যর্থতার পর অবশেষে এই আইপিএলে সঞ্জুর রান পাওয়া। গতকাল ৫৬ বলে ১১৫ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

ম্যাচের সেরা হয়ে সঞ্জু নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য তুলে ধরেন এবং খুশিপ্রকাশ করেন। পাশাপাশি এও জানান যে তিনি থালাইভা স্যালুটে এই শতরান করে উদযাপন উৎসর্গ করেন দলের কোচ স্টিফেন ফ্লেমিংকে। সঞ্জু বলেন, “আমি জানি কতটা মেন্টালি চ্যালেঞ্জিং হতে পারে একটা ফ্র্যানচাইজিকে গত ৫ বছর ধরে লিড করা। তাই আমার মনে হয় যে আমি শুধু এটি উৎসর্গ করতে চাই আমাদের কোচ ফ্লেমিংকে।”

প্রসঙ্গত, শনিবার ম্যাচটি খেলা হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২১২ রান তোলে চেন্নাই। অপরাজিতা ১১৫ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। এছাড়া আয়ুষ মাত্রে করেন ৫৯। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ট্রিষ্টান স্টাবসের অর্ধশত রানের ইনিংস বাদ দিয়ে কেউই তেমন দাগ কাটতে পারেননি। চেন্নাইয়ের হয়ে ৪টি উইকেট নেন জ্যামি ওভার্টন এবং ৩টি অংশুল কাম্বোজ। ম্যাচের সেরা হন সঞ্জু স্যামসন। 

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top