• Home
  • খেলা
  • দ্বিতীয় ম্যাচেও নজরকাড়া ইনিংস সমীরের, ৬ উইকেটে জয় দিল্লির

দ্বিতীয় ম্যাচেও নজরকাড়া ইনিংস সমীরের, ৬ উইকেটে জয় দিল্লির

Image

দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল দিল্লি। ৬ উইকেটে তারা পরাজিত করল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবারও সমীরের ব্যাটিং দলকে ম্যাচ জেতাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। তবে উল্লেখযোগ্য অবদান রেখেছেন শ্রীলংকার পাথুম নিসাঙ্কাও। মুম্বাইয়ের তরফ থেকেও এদিন লড়াই দেওয়া হয় ঠিকই, তবে শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারেনি তারা।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে হারিয়ে তোলে ১৬২। সর্বোচ্চ ৫১ রান করেন সূর্যকুমার যাদব। এছাড়া ৩৫ ও ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত শর্মা ও নমন ধীর। দিল্লির বোলারদের মধ্যে দুটি উইকেট নেন মুকেশ কুমার। এছাড়া একটি করে উইকেট পান এনগিডি, অক্ষর প্যাটেল, বিপ্রাজ নিগম ও নটরাজন। 

জবাবে রান তাড়া করতে নেমে এদিনও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় দিল্লিকে। দুই ওভারের মধ্যে দুটি উইকেট হারিয়ে ফেলে তারা। তবে এরপর সমীর রিজভি ও পাথুম নিসাঙ্কা বড় পার্টনারশিপ গড়েন। ৪৪ রানে আউট হন নিসাঙ্কা। এরপর আরো একটি বড় পার্টনারশিপ হয়। তারপর রিজভি আউট হন ৯০ রানে। দলকে ফিনিশ লাইন পার করান ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। মুম্বাইয়ের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান চাহার, স্যান্টনার ও বশ। ফের ম্যাচের সেরা হন সমীর রিজভি।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top