• Home
  • খেলা
  • ২০২৩এর প্যাটের হুমকি শোনা গেল স্যামের গলায়, দিলেন ওয়াংখেড়েকে চুপ করানোর হুংকার

২০২৩এর প্যাটের হুমকি শোনা গেল স্যামের গলায়, দিলেন ওয়াংখেড়েকে চুপ করানোর হুংকার

Image

দেবজিৎ মুখার্জি: ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে যা দাবি করেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স, এবার সেই হুংকার শোনা গেল ইংল্যান্ডের তরুণ তারকা অলরাউন্ডার স্যাম কুরানের গলায়। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালের আগে তিনি দাবি করলেন যে ওয়াংখেড়ে স্টেডিয়ামকে তিনি চুপ করিয়ে দেবেন টিম ইন্ডিয়াকে পরাজিত করে। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে তাঁর দল কাউকে ভয় পায় না। 

রাত পোহালেই ফের আরও একটি বড় পরীক্ষা দিতে নামবে টিম ইন্ডিয়া। ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার পর এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে হ্যারি ব্রুকের ইংল্যান্ডের সেমিফাইনাল খেলতে। ম্যাচকে ঘিরে যে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের, তা বলাই বাহুল্য। সকলেই এখন অপেক্ষা করছেন আগামীকালের। বলা ভালো, দুই দেশের ক্রিকেটপ্রেমীরা মুখে রয়েছে বল গড়ানোর দিকে। 

তবে ম্যাচের আগে বড় হুংকার দিলেন স্যাম কুরান। তিনি যা বললেন, তা মনে করিয়ে দেয় ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্সের কথা। স্যাম বলেন, “প্রথমেই এটা বলে রাখি যে কাউকে ভয় পাই না আমরা। সে যেই দলই হোক না কেন।” এরপরই তাঁর হুংকার, “ওয়াংখেড়ে ঐতিহ্যশালী স্টেডিয়াম। তবে আশা করছি বৃহস্পতিবার গোটা স্টেডিয়ামকে চুপ করাতে পারবো আমরা। যদি চুপ হয়ে যায় সমর্থকরা, তাহলে আরো ভালো খেলবে ইংল্যান্ড।”

একইভাবে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে চুপ করার হুংকার দিয়ে তা করে দেখিয়েছিলেন। এবার একই সুর শোনা গেল স্যামের গলাতেও। সেক্ষেত্রে দেখার বিষয় যে তিনিও প্যাটের মতো তা করে দেখাতে পারেন কিনা। নাকি আগের ভুল থেকে শিক্ষা নিয়ে আরো সতর্কভাবে খেলবেন সূর্যকুমার যাদবরা। কী হবে আগামীকাল? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। যদিও শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে নয়, ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও একই প্রশ্ন ঘোরাফেরা করছে। কারা ফাইনালে যাবে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top