• Home
  • খেলা
  • সঞ্জুর ব্যাটিংয়ে মুগ্ধ শচীন-সৌরভ, করলেন ভুয়সী প্রশংসা

সঞ্জুর ব্যাটিংয়ে মুগ্ধ শচীন-সৌরভ, করলেন ভুয়সী প্রশংসা

Image

দেবজিৎ মুখার্জি: সঞ্জু স্যামসনের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে ‘মেন ইন ব্লু’। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঞ্জুর এই অসাধারণ ইনিংসের ভুয়সী প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার। 

এক অনুষ্ঠান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, “সঞ্জু অসাধারণ ক্রিকেটার। ওর লাগাতার খেলা উচিত সাদা বলের ক্রিকেটে। প্রতিপক্ষকে শেষ করে দেবে যদিও দলে থাকে।” দাদার সংযোজন, “শেখার আছে ওর ইনিংসটা দেখে। গত ৬ মাসে দলে জায়গা করতে পারছিল না ছেলেটা। সেটা ঈশান কিষান হোক বা অন্য কারোর জন্য। বিশ্বকাপের আগে আমি সমাজমাধ্যমে অনেককে বলতে দেখছিলাম যে সঞ্জু ব্যর্থ হবে এবং ওকে সুযোগ দেওয়া উচিত নয়। কিন্তু এই দলের অজস্র প্রতিভা। তাই শুভমান গিল দলে নেই। আর একজন ৯৭ রান করে দলকে সেমিফাইনালে তোলে কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে।”

অন্যদিকে, নিজের এক্স হ্যান্ডেল থেকে সঞ্জুর এই বিধ্বংসী ইনিংসে প্রশংসা করেছেন লিটিল মাস্টার শচীন তেন্ডুলকার। তিনি লিখেছেন, “সেমিতে খেলার জন্য লড়াইটা আমাদের ছেলেরা দারুন সামলেছে। ২ ইনিংসেই আমাদের জন্য অসাধারণ হয়েছে অন্তিম ওভারটা। একেবারে শান্ত হয়ে খেলছিল সঞ্জু। আলাদা আনন্দ ওর ইনিংস দেখার। দলকে জাগিয়ে তোলে এমন ইনিংস। দারুন খেলেছে সকলে।”

প্রসঙ্গত, সঞ্জু স্যামসনের ৫০ বলে ৯৭ রানের ইনিংসে ছিল ১২টি চার এবং চারটি ছয়। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত তিনি নটআউট থাকেন এবং দলকে ফিনিশ লাইন পার করান। এবার দেখার বিষয় যে সেমিফাইনালেও একই খেলা তুলে ধরতে পারেন কিনা তিনি। পরবর্তী ম্যাচে ব্যাট হাতে তিনি সহ গোটা ব্যাটিং বিভাগ কেমন পারফর্ম করবে, সেদিকেই এখন নজর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে টুর্নামেন্ট যে এবার জমে উঠেছে, তা না বললেও বোঝা যায়। 

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top