• Home
  • খেলা
  • রোহিতের পেপটকে ঘুরে দাঁড়িয়েছেন সঞ্জু, বোঝেন ক্রিকেটারদের মানসিক অবস্থা

রোহিতের পেপটকে ঘুরে দাঁড়িয়েছেন সঞ্জু, বোঝেন ক্রিকেটারদের মানসিক অবস্থা

Image

দেবজিৎ মুখার্জি: শেষ হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাট হাতে ফর্মে ছিলেন না দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। নিজের পছন্দের স্লট হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়েছেন। তবে ফিরে আসার পর তাঁর ব্যাটিং ভারতকে বিশ্বকাপের ফাইনালে যেতে সাহায্য করেছে। তবে বিষয়টি অনেকের কাছেই হয়তো অজানা যে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক হিটম্যান, ওরফে রোহিত শর্মার পেপটকে ঘুরে দাঁড়িয়েছেন সঞ্জু এবং সফল হয়েছেন। তারকা উইকেটরক্ষক ব্যাটারকে জড়িয়ে ধরে হিটম্যান বলেছিলেন যে তিনি যেন দুঃখ না পান কারণ এটি লম্বা টুর্নামেন্ট এবং সুযোগ ঠিক আসবে। তবে কেন এটি বলেছিলেন, ফাইনালের আগে তা জানান রোহিত।

সম্প্রতি, হিটম্যান ও সঞ্জুর একটি কথাবার্তার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উইন্ডিজদের বিরুদ্ধে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে সঞ্জুর বিধ্বংসী ৫০ বলে ৯৭ রানের ইনিংসের পর তা ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে যে রোহিত সঞ্জুকে আশ্বস্ত করে বলছেন যে তিনি ঠিক সুযোগ পাবেন। ঘটনাটি টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচের দিনের। অর্থাৎ আমেরিকা ম্যাচে জাতীয় সঙ্গীতের আগে। প্রথম ম্যাচে সুযোগ পাননি সঞ্জু। রোহিতের বক্তব্য, তিনি নিজের অভিজ্ঞতা থেকে মেন্টালি স্ট্রং থাকতে বলেছিলেন। রোহিতকেও অতীতে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সেই কারণেই তিনি অন্য ক্রিকেটারদের সমস্যা বোঝেন।

রোহিতের বক্তব্য, “অনেক সময় ক্রিকেটারদের মানসিক অবস্থা আমি বুঝতে পারি। আমাকেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটা সময় বড় প্রতিযোগিতায় চান্স পাইনি। এই মুহূর্তে সবার আগে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজের ফোকাস ঠিক রাখা। তখন হবে না হতাশ হলে।” হিটম্যানের সংযোজন, “সঞ্জুকে বাদ দেওয়া হয়েছিল দল থেকে বিশ্বকাপের শুরুতে। তখন আমি ওকে এটা বলেছিলাম যে এটা বড় টুর্নামেন্ট এবং সুযোগ আসবে। তাই তৈরি থাকতে হবে।”

হিটম্যানের এই পেপটকে মেলে ফল। সুযোগ পেয়েই তা কাজে লাগাতে সফল হন সঞ্জু স্যামসন। জিম্বাবয়ের বিরুদ্ধে মারকুটে ইনিংস খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে এরপর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একেবারে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। বলা ভালো এই মুহূর্তে তিনি সকলের নয়নের মনি হয়ে উঠেছেন। উইন্ডিজদের বিরুদ্ধে ৯৭ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রানের ইনিংস খেলেছেন তিনি এবং দলের জয়ের পেছনে এক বড় অবদান রেখেছেন। এই পর্যন্ত চারটি ম্যাচে তিনি করেছেন ২৩২ রান। গড় ৭৭এর বেশি এবং স্ট্রাইক রেট ২০০র বেশি। এখন সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনীর আসল লক্ষ্য ট্রফি নিজেদের ঝুলিতে তোলা। এই বড় পরীক্ষাতেও সঞ্জু সফল হোক, সেটাই চাই দেশের ক্রিকেটমহল।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top