• Home
  • খেলা
  • মরশুম শুরুর আগে বৈভবকে সাবধান করলেন রিয়ান

মরশুম শুরুর আগে বৈভবকে সাবধান করলেন রিয়ান

Image

দেবজিৎ মুখার্জি:  আর মাত্র কদিনের অপেক্ষা। তারপরই শুরু হবে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। গত মরশুমে ব্যাট হাতে তাক লাগিয়ে দিয়েছিলেন ১৪ বছর বয়সী রাজস্থান রয়েলসের বৈভব সূর্যবংশী। এরপর দেশের যুবদলের হয়ে একের পর এক দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস খেলেছেন তিনি। এবার যে তাঁকে নিয়ে তৈরি বিপক্ষ দলগুলি, তা বলাই বাহুল্য। সুতরাং এবারের মরশুমে যে বৈভব কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছেন, তা না বললেও বোঝা যায়। 

নয়া মরশুম শুরুর আগে বৈভবকে সাবধান করলেন দলের নতুন অধিনায়ক রিয়ান পারাগ। কী বক্তব্য তাঁর? তিনি পরিষ্কার করে দেন যে বৈভবকে ম্যানেজমেন্ট দূরে রাখবে প্রচারের আলো থেকে। তিনি বলেন, “খুব মাতামাতি হবে এবার ওকে নিয়ে। তবে অধিনায়ক হিসেবে আমি ওকে বলবো সমস্ত চাপ সামলে নেবে যশস্বী। অভিজ্ঞতা দিয়ে যশস্বী সামলাতে পারবে অনেক কিছু।”

রিয়ান আরো বলেন, “কাজ খুব সহজ বৈভবের। মাঠে যাও, বল দেখো আর মারো। ভাবার দরকার নেই অন্য কিছু নিয়ে। অধিনায়ক হিসেবে আমার কর্তব্য ওকে দূরে রাখা প্রচারের আলো থেকে। যেতে মানা করবো সাংবাদিক সম্মেলনে। বা কম কথা যতটা বলা যায়। শুধু উপভোগ করো নিজের খেলা।” প্রসঙ্গত, চলতি মাসের ২৭ তারিখে ১৫ বছরে পা দেবেন বৈভব। এবার দেখার বিষয় যে গতবারের মতো এবারও ব্যাট হাতে বিপক্ষ দলকে আতঙ্কিত করতে পারেন কিনা তিনি।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top