• Home
  • খেলা
  • জিম্বাবয়ের বিরুদ্ধে অনিশ্চিত রিঙ্কু, চেন্নাই ছেড়েছেন ভোরে

জিম্বাবয়ের বিরুদ্ধে অনিশ্চিত রিঙ্কু, চেন্নাই ছেড়েছেন ভোরে

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয়ে এই মুহূর্তে বেশ চাপে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বর্তমানে এমন অবস্থায় দাঁড়িয়ে দল যে বাকি দুটি ম্যাচ তো জিততে হবেই, তার উপর ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কারণ সেটা যদি না হয়, তাহলে রান রেটের বিষয়টি চলে আসবে, যাতে অনেকটাই পিছিয়ে ভারত প্রোটিয়াদের হাতে ৭৬ রানে পরাজিত হয়ে।

এই পরিস্থিতিতে ‘মেন ইন ব্লু’ খেলো আরো বড় ধাক্কা।  জিম্বাবয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না দলের তারকা পিঞ্চ হিটার ব্যাটার রিঙ্কু সিংয়ের। কী কারণে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে যে তারকা ক্রিকেটারের পিতা খানচাঁদ সিং গ্রেটার নয়ডার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। ভেন্টিলেটর সাপোর্টে তিনি রয়েছেন বলে খবর। এদিন বিকেল নাগাদ দলের অনুশীলনে দেখা যায়নি রিঙ্কুকে। এদিন ভোরেই তিনি চেন্নাই ছেড়েছেন বলে সূত্রের খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরেছেন।

রিঙ্কু সিংয়ের পিতা ক্যান্সারে আক্রান্ত। গত বছর এই রোগ ধরা পড়ে তাঁর এবং গত কয়েকদিন ধরে  শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এমন পরিস্থিতিতে জিম্বাবয়ের বিরুদ্ধে রিঙ্কুর খেলার সম্ভাবনা খুবই কম। একেবারে নেইও বলা যায়। এমনিতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়ে রান রেটের নিরিখে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। তার মাঝে রিংকুর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা আরো চাপ বাড়িয়েছে দলের। বাকি দুটো ম্যাচ তো জিততেই হবে ভারতকে, তার উপর নজর রাখতে হবে তাদের গ্রুপের বাকি ম্যাচগুলির ফলাফলের উপর। এমন পরিস্থিতিতে যদি রিঙ্কু খেলতে না পারে, তাহলে সেটা এক বড় চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে দলের জন্য। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।

তবে প্রশ্ন উঠছে যে রিঙ্কুর পরিবর্তে কাকে দলে দেখা যেতে পারে? মনে করা হচ্ছে যে অক্ষর প্যাটেল সুযোগ পেতে পারেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কাকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় বা ভারত বাকি ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে, সেই সবটার উপর নজর রেখেছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। এবার দেখার কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top