• Home
  • জেলার খবর
  • সায়েন্স সিটির অডিটোরিয়াম থেকে রেখার হুংকার, পাল্টা তৃণমূলের

সায়েন্স সিটির অডিটোরিয়াম থেকে রেখার হুংকার, পাল্টা তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় রবিবার সায়েন্স সিটির অডিটোরিয়ামে শক্তিস্বরূপা নারী সমাবেশে মঞ্চ থেকে বক্তব্য রাখেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা যাদব। ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র সহ আরো অনেকে। রেখা গুপ্ত দাবি করেন যে দিল্লি থেকে অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমতা থেকে সরানোর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা। যদিও ফাঁকা চেয়ার প্রসঙ্গ তুলে পাল্টা কটাক্ষ করা হয় তৃণমূলের তরফ থেকে।

রেখা গুপ্ত বলেন, “দিল্লিতে ছিলেন ভাইয়া (অরবিন্দ কেজরিওয়াল) এবং বাংলায় দিদি। বিদায় জানানো হয়ে গেছে ভাইয়াকে। এবার দিদির পালা।” তবে এখানেই থেমে যাননি তিনি। এরপর দুজনের মধ্যে কি মিল রয়েছে, তাও তুলে ধরেন রেখা গুপ্ত। তাঁর বক্তব্য, “দুজনেই এক। দুজনেই সবেতে নিজেদের নাম চান।” এরপরই তাঁর প্রশ্ন, “টাকাটা মানুষের। অথচ আপনারা তা কেন আটকে রেখেছেন?”

তবে রেখা গুপ্ত গর্জন করলেও গেরুয়া শিবিরের কাছে যে বিষয়টি অস্বস্তিকর ছিল, সেটা হল অডিটোরিয়ামের ফাঁকা চেয়ার। সেটিকে হাতিয়ার করেই তৃণমূলের তরফ থেকে তাদের পাল্টা দেওয়া হয়। ফাঁকা চেয়ারের ভিডিও দেখে ঘাসফুল শিবিরের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই ব্যাপারে বিজেপিকে কটাক্ষ করে বলেন, “কী দরকার সায়েন্স সিটির অডিটোরিয়াম নেওয়ার যদি আধা ফাঁকা থাকে? পুরসভার যেকোনও একটা ওয়ার্ডের কমিউনিটি হল নিলেই হয়ে যাবে। মহিলা সম্মেলন বিজেপির। মঞ্চে  দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, এ রাজ্যে ওদের দলের বিরোধী নেতা ও সভাপতি। সংখ্যা অনেক ফাঁকা চেয়ারের। সংগঠনের কেমন হাল, তা এর থেকেই বোঝা যাচ্ছে।”

যদিও ফাঁকা চেয়ার প্রসঙ্গে শমীকবাবু জানিয়েছেন, “অনেকে বলছেন বা জিজ্ঞেস করছেন যে ফাঁকা কেন সভা বা হল কেন ভরেনি। আসলে বিষয়টি  আমন্ত্রণভিত্তিক যোগদানের।” তাঁর সংযোজন, “আমরা দিল্লির মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য তাঁকে ডেকে এনেছি। তাই বড় নয় সবার সমস্ত চেয়ার ভরার বিষয়টি।”

Releated Posts

রাম মন্দিরের প্রনামি দুর্নীতি কাণ্ডে সিট তদন্ত পড়ল পঞ্চম দিনে

রাম মন্দিরের প্রনামি দুর্নীতির ঘটনায় রামমন্দির চত্বরে নিয়মিত যাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করছেন ট্রাস্টি এবং…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top