দেবজিৎ মুখার্জি: ফের শত্রুদেশ পাকিস্তানের দাবি খারিজ করল ভারত। তাদের তরফ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে ‘অপারেশন সিঁদুর’এ তারা ভূপতিত করেছে ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমানকে। সেই দাবি ফের খারিজ করেছে ভারত। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে একটি নথি প্রকাশ করে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে সক্রিয় আছে রাফাল যুদ্ধবিমানগুলি।
নথিতে বলা হয়েছে, এই মুহূর্তে সক্রিয় রয়েছে ৩৬টি রাফাল যুদ্ধবিমানই। শুধু তাই নয়, নথিতে চাওয়া হয়েছে আগামী সেপ্টেম্বরের পরেও যুদ্ধবিমান সচল রাখার জন্য রক্ষণাবেক্ষণ, সরবরাহ ব্যবস্থা এবং কারিগরি সহায়তার ব্যবস্থাও। এই সময়কালে পরিকল্পনা করা হয়েছে আনুমানিক ২ হাজার ২৫০ ঘণ্টা উড়ানের। এই অন্তর্বর্তীকালীন সহায়তা ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনও সমস্যা না সৃষ্টি হয় রাফাল যুদ্ধবিমানগুলির কাজে দীর্ঘমেয়াদি সহায়তা চুক্তি চূড়ান্ত না হওয়া অবধি।
প্রসঙ্গত, ২০২৫ সালে পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের পাক সন্ত্রাসবাদীরা হত্যা করার পর শত্রুদেশকে জবাব দিতে অপারেশন সিঁদুর চালায় ভারত, যাতে গোটা পাকিস্তানে একেবারে গুঁড়িয়ে যায়। ধ্বংস হয় একাধিক বায়ুসেনা ঘাঁটিও। বহু পাক সেনা ও সন্ত্রাসবাদী প্রাণ হারান। তবে পাকিস্তানকে আরো চাপে ফেলার জন্য স্থগিত করা হয় সিন্ধু জল চুক্তি। অবশেষে তাদের কাতর অনুরোধে যুদ্ধবিরতি করা হয় ভারতের তরফ থেকে। তবে এখনো দুই দেশ মাঝেমধ্যেই একে অপরকে হুঁশিয়ারি দিয়ে চলেছে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে পরিস্থিতি কোনদিকে যায়। জল কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর সকলের। কী হয়, সেটাই এখন দেখার।



By










