দেবজিৎ মুখার্জি, কলকাতা: কোনও দলে জায়গা না পেয়ে অবশেষে বিধানসভা নির্বাচনের আগে “জনসংগ্রাম মঞ্চ” নামে এক নয়া রাজনৈতিক দল তৈরি করলেন রাজন্যা হালদার। সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণের মতো ২ হেভিওয়েট বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন রাজন্যা। ঘাসফুল ও গেরুয়া, দুই শিবিরের বিরুদ্ধেই আওয়াজ তুললেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে রাজন্যা বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ময়দানে থাকবো বিভিন্ন বিধানসভা কেব্দ্র থেকে। বাংলা কাঁদছে, গণতন্ত্র ধার চাই। তাঁকে বাঁচান যিনি বাংলার মানুষের দায়িত্ব নিয়েছেন। শীর্ষ আদালত করতে হতো না তাঁকে বাংলার গণতন্ত্রকে বাঁচানোর আবেদন। রাজ্যের গণতন্ত্রকে বাঁচাতে কিভাবে হয়, তা তাঁর উচিত ছিল করে দেখানো। কিন্তু তা পারেননি। তাই ছাত্রযুবরা ময়দানে নামছি জনসংগ্রাম মঞ্চের দ্বারা।”
দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। তাতে দেখা গিয়েছে যে রাজন্যা লড়বেন সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ থেকে। এছাড়া খড়দহে প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, শুভঙ্কর মুখার্জি দাঁড়াচ্ছেন রাজারহাট-নিউটাউনে, আইনজীবী নারায়ণ দাস লড়বেন সোনারপুর উত্তরে। এবার দেখার বিষয় যে ভোটের ময়দানে দাগ কাটতে সফল হন কিনা রাজন্যা ও তাঁর দল।



By










