• Home
  • খেলা
  • দলীয় প্রচেষ্টার প্রশংসা করলেন রজত

দলীয় প্রচেষ্টার প্রশংসা করলেন রজত

Image

দেবজিৎ মুখার্জি: রাজস্থান রয়েলসের কাছে পরাজিত হলেও চলতি আইপিএলে দ্রুত ঘুরে দাঁড়াল আরসিবি। রবিবার তারা ১৮ রানে পরাজিত করল মুম্বাই ইন্ডিয়ান্সকে। দলের ব্যাটারদের ব্যাটিং ছিল একেবারে দেখার মতো। তবে মুম্বাইয়ের ব্যাটাররাও বেশ লড়াই দেন, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ লাইন পার করতে পারেননি। 

ম্যাচ শেষে ব্রডকাস্টারদের মুখোমুখি হয়ে দল ও নিজের ব্যাটিং প্রসঙ্গে অবস্থান জানান আরসিবির অধিনায়ক রজত পতিদার। তিনি বলেন, “আমাদের চালকের আসনে বসিয়ে রেখেছিল, যেভাবে বিরাট ভাই ও সল্ট ইনিংস শুরু করেছিলেন। এরপর আমার ও টিমের এক ভালো ক্যামিও ইনিংস, আমি বলব এটি এক নিখুঁত দলীয় প্রচেষ্টা ছিল।”

হোয়াইট বল ক্রিকেটে আরসিবি অধিনায়ককে স্পিনের বিরুদ্ধে সেরা ব্যাটার হিসেবে ধরা হয়। তবে তিনি জানান যে তিনি কতটা উপভোগ করেন পেস বোলিংয়ের বিরুদ্ধে খেলা। রজত বলেন, “সত্যি বলতে লোকেরা বলতো যে আমি স্পিন খেলতে ভালোবাসি, কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞাস করে, আমি বলব যে আমি খেলতে ভালোবাসি পেস বোলিং।” তাঁর সংযোজন, “আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা পিচ পেসারদের মোকাবেলা করার জন্য। তাই আমি মনে করি যে আমি পেস বোলিং পছন্দ করি।”

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top