দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলের দাপট অব্যাহত গতবারের জয়ী দল আরসিবি। শুক্রবার তারা পরাজিত করেছে শুভমান গিলের গুজরাট টাইটান্সকে। ৫ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে বেঙ্গালুরু। ম্যাচের সেরা হন বিরাট কোহলি। পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে বিরাট কোহলি ও দেবদত্ত পাদিক্কালের ব্যাটিংয়ের ভুয়সী প্রশংসা করেন দলের অধিনায়ক রজত পতিদার।
রজত পতিদার বলেন, “চমৎকার! আমার মনে হয়, বেথেল এবং ভিকি ভাইয়া যেভাবে স্টার্ট দিয়েছিলেন, তা আমাদের সুবিধাজনক জায়গায় রেখেছিল এবং দেখতে ভালো লেগেছে দেবদত্তের বিশেষ ইনিংসটি।” তাঁর সংযোজন, “ঝড়ো ইনিংস ছিল দেবের এবং এটি বেশ উপভোগ করেছি আমি। তবে আমার মনে হয় যে মাঝের ওভারগুলিতে আমরা পরপর দুটি উইকেট হারিয়েছি শুরুতেই। আমার মনে হয়, এটাই শেখার বিষয় এই ম্যাচ থেকে।”
প্রসঙ্গত, শুক্রবার ম্যাচটি খেলা হয় আরসিবির ঘরের মাঠ এম চিহ্নস্বামী স্টেডিয়ামে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে গুজরাট। শতরানের ইনিংস আসে সাই সুদর্শনের ব্যাট থেকে। জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার ১ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বেঙ্গালুরু। সর্বোচ্চ ৮১ রান করেন বিরাট কোহলি এবং দেবদত্ত পাদিক্কাল করেন ৫৫। ম্যাচের সেরা হন বিরাট কোহলি।



By











