• Home
  • খেলা
  • জয়ের ধারা অব্যাহত পাঞ্জাবের, হায়দ্রাবাদকে পরাজিত করল ৬ উইকেটে

জয়ের ধারা অব্যাহত পাঞ্জাবের, হায়দ্রাবাদকে পরাজিত করল ৬ উইকেটে

Image

দেবজিৎ মুখার্জি: অপরাজিত পাঞ্জাব কিংস! চলতি আইপিএলে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। শনিবার তারা পরাজিত করল সানরাইজার্স হায়দ্রাবাদকে। ৬ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে তারা। সৌজন্যে ব্যাট হাতে ব্যাটারদের দাপট। অন্যদিকে হায়দ্রাবাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হলেও ম্যাচ নিজেদের নামে করতে পারেনি তারা। 

শনিবার ম্যাচটি খেলা হয় মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মুল্লানপুরে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে হায়দ্রাবাদ তুলেছে ৬ উইকেটে ২১৯। সর্বোচ্চ ৭৪ রান করেছেন অভিষেক শর্মা। এছাড়া ৩৮ ও ৩৯ রানের ইনিংস খেলেছে ট্র্যাভিস হেড ও হেনরিক ক্লাসেন।

জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার এক বল আগে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব। সর্বোচ্চ ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এছাড়া ৫৭ ও ৫১ রানের ইনিংস আসে প্রিয়াংশ আরিয়া ও প্রাভসিমরান সিং। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শ্রেয়াস আইয়ারকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top