• Home
  • খেলা
  • কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের টিকে রইল প্রোটিয়ারা, চতুর্থ ম্যাচে জয়

কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের টিকে রইল প্রোটিয়ারা, চতুর্থ ম্যাচে জয়

Image

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে জয় পেলেও পরপর দুটি ম্যাচে পরাজয়ের শিকার হতে হয় তাদের। সেক্ষেত্রে সিরিজে টিকে থাকতে হলে তাদের চতুর্থ ম্যাচটি জেতা দরকার ছিল এবং সেটাই হয়। ১৯ রানে ম্যাচ জিতে সিরিজে টিকে রইল দক্ষিণ আফ্রিকা।

রবিবার ম্যাচটি খেলা হয় ওয়েলিংটনের ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তারা পাঁচ উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান। সর্বোচ্চ ৫৭ রানের একটি মারকুটে ইনিংস খেলেন দলের উইকেটরক্ষক ব্যাটার কোনোর এস্তারহুইজেন। এছাড়া তেমন কেউ প্রভাবশালী ইনিংস খেলতে পারেননি।

জবাবে রান তাড়া করতে নেমে ১৪৫ রানের শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার টিম রবিনসন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার ডেন ক্লিভার করেন ২৬। এছাড়া কেউ তেমন প্রভাবশালী ইনিংস খেলতে সফল হননি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি উইকেট পান কোয়েটজি। এছাড়া দুটি করে উইকেট তোলেন বার্টমান, মহারাজ ও সুব্রায়েন। একটি উইকেট পান মূল্ডার। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কোনোর এস্তারহুইজেনকে। এবার দেখার যে সিরিজ শেষ পর্যন্ত কোন দল জেতে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top