• Home
  • জেলার খবর
  • সিইও দফতরের সামনে গোলমালের ঘটনায় পুলিশি তলব শাসকদলের দুই কাউন্সিলরকে

সিইও দফতরের সামনে গোলমালের ঘটনায় পুলিশি তলব শাসকদলের দুই কাউন্সিলরকে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার গভীর রাতে হেয়ার স্ট্রিট ও স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় সিইও দফতরের সামনে গোলমাল ও বিক্ষোভের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করেছে ৬ জনের বিরুদ্ধে। 

তাতে নাম রয়েছে শাসকদলের দুই কাউন্সিলরের – কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংহ। দুই কাউন্সিলরের বাড়িতেই নোটিস পাঠানো হয়েছে হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে। দুজনকেই নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। 

জানা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এফআইআরে উল্লেখ করা হয়েছে ৩১ মার্চ ও ১ এপ্রিলের মাঝরাতে বেআইনিভাবে জমায়েত করেছিলেন অভিযুক্তরা এবং অমান্য করেছিলেন পুলিশের একাধিক অনুরোধ। অভিযোগ, তাঁরা সরকারি কর্মীদের কাজে বাঁধা দেওয়ার পাশাপাশি আংশিক অবরুদ্ধ করে ফেলেন রাস্তা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

“একটি গ্যাং ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর”: কুণাল ঘোষ

গেরুয়া শিবিরকে বিঁধে কুণাল ঘোষের অভিযোগ, রাজ্যে এই মুহূর্তে একটি ‘গ্যাং’ ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

“মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা”: কুণাল ঘোষ

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা। এটা সিম্বলিক। যেভাবে বহু আসনে গরমিল হয়েছে…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে বড় মন্তব্য শুভেন্দুর

তিনি বলেন, “আমি নিজে কথা বলেছি ডিজির সঙ্গে। কিন্তু কেউ হাতে তুলে নেবেন না আইন। বজায় রাখুন শান্তিশৃঙ্খলা।”

ByByDebojit Mukherjee May 6, 2026

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top