দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এরই মাঝে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় আলিপুরে।
অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায় এক ভোটের ক্যাম্প তৈরি করা হচ্ছে বিজেপির তরফ থেকে ভবানীপুরের বিজেপি প্রার্থী, তথা বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারীর জন্য বলে খবর। তার জন্য দরকার বাঁশ। বিজেপির অভিযোগ, পুলিশ বাঁশ নিয়ে যাওয়া গাড়ি আটকে দেয় আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ রোডের মুখে। তা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় বিজেপি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে মাঝরাতে পৌঁছন শুভেন্দু অধিকারী এবং কলকাতা পুলিশের সিপিকে ফোন করার পাশাপাশি অভিযোগ দেয়ার করেন সিইও দপ্তরে। দুই তরফ থেকে ইতিবাচক আশ্বাস মেলার পর গাড়িটি ছাড়ে পুলিশ।



By










