• Home
  • জেলার খবর
  • উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ করা হলে তাঁদের কাছে রেল লাইনে প্রাণ দেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না। এখানেই শেষ নয়, অনেকে এই অভিযোগও তুলেছেন যে তাঁদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকা সত্ত্বেও তাঁদের বাংলাদেশী বলা হচ্ছে।

মাসখানেক আগে রাজ্যে পালাবদল ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলার মসনদে বসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই নানা ইস্যুকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি, যার মধ্যে অন্যতম উচ্ছেদ অভিযান। ইতিমধ্যেই বিরোধীরা এই প্রসঙ্গে তীব্র সমালোচনা করেছে রাজ্য সরকারের। যদিও শাসকদল প্রথম থেকেই নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছিল এই ব্যাপারে যে কোনরকম অবৈধ নির্মাণ বা রাস্তা জবরদখল করে বসা মেনে নেওয়া হবে না।

এই উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তিত পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা। যেকোনও মুহূর্তে তাঁদেরকেও এর কোপে পড়তে হতে পারে। কীভাবে কাটবে আগামী দিনগুলি, তা নিয়ে প্রতিনিয়ত তাঁদের উদ্বেগ বেড়ে চলেছে। রেল পারের বস্তির বাসিন্দাদের বক্তব্য, “রেল লাইনে গলা দেওয়া ছাড়া রাস্তা নেই, যদি আমাদের উচ্ছেদ করা হয়।” অন্য এক বাসিন্দা বলেন, “আমাদের ভোটার কার্ড, আধার,প্যান সব আছে। তাও আমাদের বাংলাদেশী বলছে।” এবার দেখার ব্যাপার যে আসন্ন দিনগুলিতে বিষয়টি কোন মোড় নেয়। কী হতে চলেছে আগামীদিনে? সরকার কি করবে বা বিরোধীরা কিভাবে সংঘটিত আন্দোলন করবে, সেদিকেই এখন নজর রয়েছে সমগ্র রাজনৈতিক মহলের।

Releated Posts

উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগর স্টেশন চত্বরে, পুলিশের সাথে হাতাহাতি সিপিআইএম-সিটু-এসইউসিআই কর্মীদের

যদিও শেষ পর্যন্ত রেল সফল হয় উচ্ছেদ অভিযানে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় যাবতীয় সব অবৈধ দোকান ও…

ByByHafizur Rahaman Jun 17, 2026

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top