• Home
  • খেলা
  • নামবিয়াকে পরাজিত করে দেশের প্রাক্তনীদের পাল্টা কটাক্ষ, শাদাবকে সতর্ক করলো বোর্ড

নামবিয়াকে পরাজিত করে দেশের প্রাক্তনীদের পাল্টা কটাক্ষ, শাদাবকে সতর্ক করলো বোর্ড

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে গিয়েছে পাকিস্তান। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের প্রাক্তনীদের একহাত নেন দলের তারকা ক্রিকেটার শাদাব খান। এমন মন্তব্য জনসম্মুখে আসতেই সতর্ক করা হয়েছে শাদাবকে এবং দেওয়া হয়েছে কড়া বার্তা।

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ্রী পারফরমেন্সের পর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। বিশেষ করে শাহিদ আফ্রিদি নিজের জামাই শাহীনকে দলে জায়গা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। শুধু শাহীন নন, বাবর ও শাদাবকে খেলানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই কথা মহাম্মদ ইউসুফেরও। দুই প্রাক্তন ক্রিকেটারই দাবি করেছিলেন যে সিনিয়ররা লাগাতার ব্যর্থ হলে, তরুণদের খেলানো উচিত। 

বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি শাদাব খান। নামিবিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পর সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে নিজের অবস্থান জানান পাক তারকা। শাদাব বলেন, “নিজস্ব মতামত আছে আমাদের প্রাক্তন ক্রিকেটারদের। অনেক কিছু করেছেন তাঁরা দেশের জন্য। কিন্তু ভারতের বিরুদ্ধে কখনো তাঁরা বিশ্বকাপে জিততে পারেননি।” এর সঙ্গে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের প্রসঙ্গ টেনে আনেন শাদাব। তিনি বলেন, “আমরা ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছি। ওটাই আমাদের একটা জয় ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিংবদন্তি হতে পারেন ওনারা, কিন্তু উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি বিশ্বকাপে।”

শাদাবের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি পাক ক্রিকেট বোর্ড। সুত্র মারফোর জানা গিয়েছে যে দলের ম্যানেজার নাভিদ চিমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যেন এমন মন্তব্য শাদাব না করেন। পিসিবির মতে, “শাদাব সীমালংঘন করেছেন সাংবাদিক সম্মেলনে। তাঁর এটা মাথায় রাখা উচিত যে দেশের হয়ে খেলা সকল ক্রিকেটারই খুব সম্মানীয়। তাঁর শশুর সাকলাইন মুশতাকও একজন কিংবদন্তি ক্রিকেটার। শাদাবের উচিত সকলকে সম্মান করা ও এমন বক্তব্য থেকে দূরে থাকা।” যদিও এক্ষেত্রে প্রশ্ন থাকে যে শাদাবের বিরুদ্ধে কেন বোর্ড ব্যবস্থা নিল না প্রকাশ্যে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top